| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মেয়েকে নিয়ে ২৫ ডিসেম্বর সকাল ১১টায় ঢাকায় নামবেন তারেক রহমান

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৮, ২০২৫ ইং | ১৪:৫৬:৪৪:অপরাহ্ন  |  ১৫৮৩৪৫৬ বার পঠিত
মেয়েকে নিয়ে ২৫ ডিসেম্বর সকাল ১১টায় ঢাকায় নামবেন তারেক রহমান
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার: আগামী ২৫ ডিসেম্বর বেলা ১১টার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী বিমান ঢাকায় অবতরণ করবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব আব্দুস সাত্তার।

তিনি জানান, লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় আসবেন তারেক রহমান। এ সময় তার সঙ্গে থাকবেন তাঁর মেয়ে জাইমা রহমান। বিষয়টি আব্দুস সাত্তার বিবিসি বাংলাকেও নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর রাতে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সবকিছু ঠিক থাকলে আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমান বাংলাদেশে ফিরবেন।

উল্লেখ্য, ২০০৭ সালের জানুয়ারিতে ক্ষমতা গ্রহণ করা সেনা–সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে দুর্নীতির মামলায় গ্রেপ্তার হয়ে তারেক রহমান প্রায় ১৮ মাস কারাবন্দী ছিলেন। ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার এক সপ্তাহ পর, ১১ সেপ্টেম্বর তিনি পরিবারের সদস্যদের সঙ্গে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। দীর্ঘ ১৭ বছরেরও বেশি সময় পর দেশে ফিরতে যাচ্ছেন বিএনপির এই শীর্ষ নেতা।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪