| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পাকিস্তানে সেনা ক্যাম্পে আত্মঘাতী হামলা, নিহত ৯

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২০, ২০২৫ ইং | ০৫:১৮:৪১:পূর্বাহ্ন  |  ১৮২৮১২২ বার পঠিত
পাকিস্তানে সেনা ক্যাম্পে আত্মঘাতী হামলা, নিহত ৯

রিপোর্টার্স২৪ ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান জেলায় বয়া এলাকায় একটি সেনা ক্যাম্পে শুক্রবার (১৯ ডিসেম্বর) আত্মঘাতী হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এতে চার সেনা নিহত হয়েছেন এবং পাঁচ সন্ত্রাসীর মৃত্যু হয়েছে। পাশাপাশি অন্তত ১৫ বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছেন।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দফতর (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে, সন্ত্রাসীরা প্রথমে ক্যাম্পের বাইরের নিরাপত্তা বেষ্টনী ভাঙার চেষ্টা করেছিল। কিন্তু সেনাদের দৃঢ় প্রতিরোধে তাদের পরিকল্পনা ব্যর্থ হয়। পরে তারা বিস্ফোরকবোঝাই একটি গাড়ি ক্যাম্পের বাইরের দেয়ালে আঘাত করে, যার ফলে দেয়ালের একটি বড় অংশ ধসে পড়ে এবং আশপাশের স্থাপনা, বিশেষ করে একটি মসজিদ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।

নিহত সেনাদের মধ্যে রয়েছেন হাবিলদার মোহাম্মদ ওয়াকাস (৪২), নায়েক খানওয়াইজ (৩৮), সিপাহি সুফিয়ান হায়দার (২৫) ও সিপাহি রিফাত (৩২)। হামলার সময় দু’পক্ষের মধ্যে তীব্র গুলিবিনিময়ও ঘটেছে।

আইএসপিআর বিবৃতিতে আরও জানিয়েছে, আফগানিস্তানভিত্তিক খারেজি সন্ত্রাসীরা এই হামলা পরিকল্পনা ও বাস্তবায়ন করেছে। পাকিস্তান আশা করছে, আফগান তালেবান সরকার তাদের ভূখণ্ডে পাকিস্তানবিরোধী সন্ত্রাসী গোষ্ঠীর উপস্থিতি ঠেকাবে।

ওয়াজিরিস্তানে এমন হামলা নতুন নয়। দুই মাস আগে মির আলিতে একটি আত্মঘাতী হামলার চেষ্টা ব্যর্থ হয়েছিল এবং চার সন্ত্রাসী নিহত হয়েছিল। চলতি বছরে গ্লোবাল টেরোরিজম ইনডেক্স ২০২৫ অনুযায়ী পাকিস্তান বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ সন্ত্রাসপ্রবণ দেশ হিসেবে ধরা হয়েছে, যেখানে গত বছরের তুলনায় সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা ৪৫ শতাংশ বেড়েছে। সূত্র: ডন নিউজ, আনাদোলু এজেন্সি


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪