| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

১২’শ ইয়াবাসহ ৩ জন আটক

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২০, ২০২৫ ইং | ১৯:১০:২৩:অপরাহ্ন  |  ৮৫৭২৫১ বার পঠিত
১২’শ ইয়াবাসহ ৩ জন আটক
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলার যুগিহোদা গ্রাম থেকে বিপুল পরিমান ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। জব্দ করা হয়েছে মাদক বিক্রির টাকা ও বহনকারী ৩ টি মোটরসাইকেল। 

শনিবার (২০ ডিসেম্বর) সকালে উপজেলার যুগিহুদা গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- ওই গ্রামের দেলোয়ার হোসেনের স্ত্রী লাইলি বেগম, ছেলে লিমন হাসান ও পার্শবর্তী জলিলপুর গ্রামের মেহেদী হাসান জিসান।

মহেশপুর থানার ওসি মেহেদী হাসান জানান, ওই গ্রামের দোলোয়ার হোসেনের বাড়িতে বিপুল পরিমান ইয়াবা মজুদ রাখা হয়েছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় মহেশপুর থানা পুলিশ। সেসময় বাড়ির মালিক দেলোয়ার পালিয়ে গেলেও আটক করা হয় তার স্ত্রী লাইলি বেগম, ছেলে লিমন হাসান ও পার্শ্ববর্তী জলিলপুর গ্রামের মেহেদি হাসান জিসানকে। উদ্ধার করা হয় ১২’শ পিচ ইয়াবা। জব্দ করা হয় মাদক বিক্রির ৮ লাখ ৪ হাজার ৮’শ ৭০ টাকা ও তিনটি মোটরসাইকেল। 

এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে জব্দকৃত মালামাল ট্রেজারীতে জমা দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪