| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গণঅধিকার পরিষদকে দুটি আসনে আশ্বাস দিলো বিএনপি

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২১, ২০২৫ ইং | ১৬:৪১:৫৫:অপরাহ্ন  |  ১৫৬৯৭৫৮ বার পঠিত
গণঅধিকার পরিষদকে দুটি আসনে আশ্বাস দিলো বিএনপি
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

সিনিয়র রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদকে দুটি আসনে মনোনয়ন দেওয়ার আশ্বাস দিয়েছে বিএনপি। এই দুই আসন হলো পটুয়াখালী-৩ ও ঝিনাইদহ-২।

রোববার দুপুরে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গণঅধিকার পরিষদ ও বিএনপির স্থায়ী কমিটির মধ্যে বৈঠক হয়। বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকু। 

গণঅধিকার পরিষদের পক্ষে ছিলেন সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক রাশেদ খান, মুখপাত্র ফারুক হাসান, উচ্চতর পরিষদের সদস্য হাসান আল মামুন, আবু হানিফ ও হাবিবুর রহমান রিজু।

সূত্র জানায়, গণঅধিকার পরিষদ নির্বাচনের আগে ২৫টি আসনের তালিকা দিয়েছে এবং বৈঠকে এর মধ্যে ১০টি আসনের ওপর জোর দিয়েছিল। বিএনপি পক্ষ থেকে পটুয়াখালী-৩ আসনে নুরুল হক নুর ও ঝিনাইদহ-২ আসনে রাশেদ খানকে মনোনয়ন দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। অন্য চারটি আসন নিয়ে বিএনপি জানিয়েছে, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জানান, বৈঠকে আসন সমঝোতা নিয়ে আলোচনা হয়েছে। বিএনপি বলেছে, তারা বিষয়টি স্থায়ী কমিটি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করবে। নির্বাচনী বিধি অনুযায়ী গণঅধিকার পরিষদ নিজ প্রতীক ‘ট্রাক’ নিয়ে লড়বে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪