| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মস্কোতে গাড়িবোমা বিস্ফোরণে রুশ লেফটেন্যান্ট জেনারেল নিহত

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২২, ২০২৫ ইং | ০৮:১৩:০৬:পূর্বাহ্ন  |  ১৮১৮৬৫৪ বার পঠিত
মস্কোতে গাড়িবোমা বিস্ফোরণে রুশ লেফটেন্যান্ট জেনারেল নিহত
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

সিনিয়র রিপোর্টার: রাশিয়ার রাজধানী মস্কোয় গাড়িবোমা বিস্ফোরণে সেনাবাহিনীর এক শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থার সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখছে রুশ তদন্ত সংস্থা।

গাড়িবোমা বিস্ফোরণে  নিহত কর্মকর্তার নাম লেফটেন্যান্ট জেনারেল ফানিল সারভারভ। স্থানীয় সময় সোমবার সকালে শহরের দক্ষিণাংশে এ বিস্ফোরণ ঘটে। এতে একাধিক যানবাহন ক্ষতিগ্রস্ত হয় এবং গাড়ির চালক গুরুতর আহত হন।

রুশ তদন্ত কমিটি জানিয়েছে, বিস্ফোরকটি গাড়ির নিচে রাখা হয়েছিল। ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তিকে শনাক্ত করা হয়। তিনি রাশিয়ার জেনারেল স্টাফের অপারেশনাল ট্রেনিং বিভাগের প্রধান ছিলেন।

রুশ কর্মকর্তারা বলছেন, এটি ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থার কাজ কি না সে দিকটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। এর আগেও কিয়েভের বিরুদ্ধে লক্ষ্যভিত্তিক হামলায় বিস্ফোরক ব্যবহারের অভিযোগ রয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ৫৬ বছর বয়সী সারভারভ ১৯৯০-এর দশকের শেষভাগ ও ২০০০ সালের শুরুর দিকে দক্ষিণ রাশিয়ায় সন্ত্রাসবিরোধী অভিযানে অংশ নেন। ২০১৬ সালে তিনি জেনারেল স্টাফের অপারেশনাল ট্রেনিং বিভাগের দায়িত্ব পান।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪