| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাকায় রাজনীতির ইতিহাসে নজিরবিহীন প্রস্তুতি

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৪, ২০২৫ ইং | ২২:২৯:৫৮:অপরাহ্ন  |  ১৫৪৫৪৮৩ বার পঠিত
ঢাকায় রাজনীতির ইতিহাসে নজিরবিহীন প্রস্তুতি

নারায়নগঞ্জ প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১৭ বছর পর দেশে ফিরে গণসংবর্ধনায় যোগ দিতে ঢাকায় পৌঁছেছেন। রাজধানীর পূর্বাচলের ৩০০ ফুট এলাকায় বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত হবে প্রধান সংবর্ধনা। এর আগে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতা-কর্মীরা বাস, ট্রেন ও লঞ্চ ভরে রাজধানীতে আসছেন।

বিগত কয়েকদিন ধরে সংবর্ধনাস্থলে মঞ্চ নির্মাণ, এলইডি স্ক্রিন ও মাইক স্থাপনসহ প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সংবর্ধনায় প্রধান মঞ্চে তারেক রহমানের সঙ্গে থাকবেন বিএনপির ২৫ জন জ্যেষ্ঠ নেতা। মঞ্চের দুই পাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিএনপি সিকিউরিটি ফোর্স দায়িত্ব পালন করছে।

বিশ্বরোড থেকে পূর্বাচলমুখী ৩০০ ফিট সড়কের একাংশে তৈরি করা হচ্ছে প্রধান সংবর্ধনা মঞ্চ। সংশ্লিষ্টরা জানান, ৪৮ ফুট দীর্ঘ ও ৩৬ ফুট প্রশস্ত এই মঞ্চটি সড়ক থেকে আট ফুট উঁচু হবে। রাজধানীজুড়ে প্রায় ৯০০ মাইক এবং গুরুত্বপূর্ণ স্থানে এলইডি ডিসপ্লে বসানো হচ্ছে, যাতে দূর থেকেও নেতাকর্মীরা বক্তব্য শুনতে ও দেখতে পারেন। পুরো এলাকা থাকবে সিসিটিভি নজরদারিতে।

তারেক রহমানের নিজের জেলা বগুড়ার নেতারা বলছেন, বিগত তিন দিনে সেখান থেকে ৭০০ গাড়িতে করে নেতা-কর্মীরা ঢাকায় এসেছেন। সংখ্যা প্রায় ৫০ হাজার। এর বাইরে বগুড়া থেকে ট্রেনে ঢাকায় এসেছেন অন্তত ১০ হাজার নেতা-কর্মী।

স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা বলছেন, ঝালকাঠি জেলা থেকে প্রায় ২০ হাজার নেতা-কর্মী, বাগেরহাটের প্রায় ১০ হাজার নেতা-কর্মী এবং যশোর থেকে প্রায় ৫০ হাজার নেতা-কর্মী ঢাকায় এসেছেন। এভাবে সব জেলা থেকেই বিপুলসংখ্যক নেতা-কর্মী আসছেন।

মঞ্চের সামনে পাওয়া যায় নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্রদলের এক নেতাকে, তিনি বলেন, আগামী দিনগুলোয় তারেক রহমানের নেতৃত্বে তাঁরা ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলবেন, যেখানে থাকবে ন্যায়বিচার, মতপ্রকাশের স্বাধীনতা, মানুষের ভোটের অধিকার ও জনগণের শাসন। সবাই আশা নিয়ে তারেক রহমানের অপেক্ষায় আছেন।

গণসংবর্ধনাস্থলে অস্থায়ী চিকিৎসা ও পানির ব্যবস্থা রাখা হয়েছে। নেতা-কর্মীরা বিভিন্ন মিছিল করে মঞ্চে উপস্থিত হচ্ছেন, কেউ ফেসবুক লাইভ করছেন, কেউবা স্লোগান দিচ্ছেন।

বগুড়া, ঝালকাঠি, বাগেরহাট, যশোরসহ সারাদেশ থেকে মোট অন্তত কয়েক লাখ নেতা-কর্মী ঢাকায় পৌঁছেছেন। গণসংবর্ধনার জন্য রেলওয়ে ১০টি বিশেষ ট্রেন চালু করেছে, পাশাপাশি ১৭টি বাড়তি কোচ যুক্ত করা হয়েছে।

দলের নেতারা বলছেন, জাতীয় সংসদ নির্বাচনের আগে তারেক রহমানের ফেরা দেশ ও দলের জন্য গুরুত্বপূর্ণ, এবং গণসংবর্ধনার আয়োজন এটি স্মরণীয় করে রাখবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪