| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তারেক রহমানের পরিকল্পনার ওপর নজর রাখবে জামায়াত: শফিকুর রহমান

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৫, ২০২৫ ইং | ১২:০৪:০৫:অপরাহ্ন  |  ২১৬১৩৫০ বার পঠিত
তারেক রহমানের পরিকল্পনার ওপর নজর রাখবে জামায়াত: শফিকুর রহমান

রিপোর্টার্স২৪ ডেস্ক: দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এ প্রত্যাবর্তনকে ঘিরে যেমন উচ্ছ্বসিত বিএনপি নেতাকর্মীরা, তেমনি এই ঘটনাকে স্বাগত জানিয়েছে দেশের অন্যতম রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বিবিসি বাংলাকে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান জানিয়েছেন, একজন রাজনৈতিক সহকর্মী দীর্ঘ ১৭ বছর পর সরাসরি রাজনীতির মাঠে ফিরছেন এটিকে তিনি ইতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখছেন। তিনি আরও বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তারেক রহমান কী ভূমিকা রাখবেন, অথবা তার পরিকল্পনা কী এবং তা বাস্তবায়ন কিভাবে হবে এসব বিষয়ে জামায়াত নজর রাখবে।

এ বিষয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারও বিবিসি বাংলাকে জানান, তিনি তিনিও ইতিবাচক হিসেবে দেখেন তারেক রহমানের দেশে ফেরার ঘটনাটিকে।

তিনি বলেন, তারেক রহমান কীভাবে রাজনৈতিক ভূমিকা পালন করবেন, তা নির্ধারণ করবে জাতীয় রাজনীতিতে তার অবস্থান। খবর-বিবিসি


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪