| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভোটার হচ্ছেন তারেক রহমানের কন্যা জাইমা রহমানও

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৭, ২০২৫ ইং | ০৮:২৭:৩৩:পূর্বাহ্ন  |  ১৫৩৬৩১৫ বার পঠিত
ভোটার  হচ্ছেন তারেক রহমানের কন্যা জাইমা রহমানও
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: ভোটার নিবন্ধনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা জাইমা রহমান। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ১২টা ২৬ মিনিটে তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে প্রবেশ করেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সেখানে তারা ভোটার হওয়ার আবেদনপত্র জমা দেন এবং প্রচলিত নিয়ম অনুযায়ী হাতের দশ আঙুলের ছাপ ও চোখের আইরিশ স্ক্যান প্রদান করেন। প্রয়োজনীয় সব আনুষ্ঠানিকতা শেষে দুপুর ১২টা ৪৪ মিনিটে তাদের গাড়িবহর নির্বাচন কমিশন এলাকা ত্যাগ করে।

উল্লেখ্য, ২০০৭-২০০৮ সালে দেশে প্রথমবারের মতো ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন করা হয়। সে সময় তারেক রহমান কারাবন্দী ছিলেন। ২০০৮ সালে মুক্তি পাওয়ার পর চিকিৎসার জন্য তিনি লন্ডনে যান এবং দীর্ঘদিন দেশে না ফেরায় জাতীয় পরিচয়পত্র (এনআইডি) গ্রহণ করা সম্ভব হয়নি।

চব্বিশের গণঅভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে পরিবর্তন আসে। ওই সময় তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান দেশে ফিরে ভোটার হিসেবে নিবন্ধিত হন। সর্বশেষ জাইমা রহমানের ভোটার নিবন্ধনের মধ্য দিয়ে পরিবারের আরও একজন সদস্যের নাগরিক অধিকার প্রয়োগের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলো।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪