| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দ্বিতীয় সন্তানের মা হচ্ছেন ট্রাম্পের প্রেস সেক্রেটারি

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৭, ২০২৫ ইং | ১৩:২০:০৯:অপরাহ্ন  |  ১৭৯১৪০৮ বার পঠিত
দ্বিতীয় সন্তানের মা হচ্ছেন ট্রাম্পের প্রেস সেক্রেটারি
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছেন হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। স্থানীয় সময় শুক্রবার (২৬ ডিসেম্বর) ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে তিনি নিজেই এই সুখবর জানান।

২৮ বছর বয়সী ক্যারোলিন লেভিট দায়িত্ব পালনকালে অন্তঃসত্ত্বা হওয়া প্রথম হোয়াইট হাউজ প্রেস সেক্রেটারি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে তিনি জানান, আগামী মে মাসে তাদের পরিবারে একটি কন্যাসন্তান আসছে। তিনি লেখেন, ‘বড়দিনের সেরা উপহার—একটি কন্যাসন্তান।’ মাতৃত্বের এই অভিজ্ঞতার জন্য ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ‘আমি সত্যিই বিশ্বাস করি, পৃথিবীতে স্বর্গের সবচেয়ে কাছের জিনিস হলো মাতৃত্ব।’

এই সময় তাকে সমর্থন দেওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা জানান লেভিট। তিনি বলেন, হোয়াইট হাউজে একটি পরিবারবান্ধব পরিবেশ নিশ্চিত করার জন্য প্রেসিডেন্টের ভূমিকা প্রশংসার দাবিদার।

চলতি বছরের জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুরুতে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি হিসেবে নিয়োগ পান ক্যারোলিন লেভিট। এর মাধ্যমে তিনি এই পদে দায়িত্ব পাওয়া সর্বকনিষ্ঠ ব্যক্তি হিসেবে ইতিহাস গড়েন।

নিয়মিত প্রেস ব্রিফিংয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের নীতিগত অবস্থান জোরালোভাবে তুলে ধরার পাশাপাশি সাংবাদিকদের কঠিন প্রশ্নের দৃঢ় ও সাবলীল জবাব দেওয়ার দক্ষতার জন্য ইতোমধ্যে তিনি বেশ পরিচিত হয়ে উঠেছেন।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪