| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাকিবের পদ ত্যাগের গুঞ্জন, ছাত্রদলের বিবৃতি

reporter
  • আপডেট টাইম: মে ৩০, ২০২৫ ইং | ১৫:২০:৩৩:অপরাহ্ন  |  ১৮০৯৫৮২ বার পঠিত
রাকিবের পদ ত্যাগের   গুঞ্জন, ছাত্রদলের বিবৃতি
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

সিনিয়র রিপোর্টার : বিএনপির ভ্রাতৃপ্রতিম সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে-এমন গুঞ্জন সংগঠনটির অভ্যন্তরে ও বাইরে ছড়িয়ে পড়েছে। এরপর  তাকে নিয়ে বিবৃতি দিয়েছে সংগঠনটি । শুক্রবার (৩০ মে) ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম গণমাধ্যমে এ বিবৃতি দেন।

বিবৃতিতে বলা হয়, শারীরিক অসুস্থতার কারণে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পূর্ণ বিশ্রামে আছেন। তাই তিনি গত দুদিন যাবৎ দলীয় কার্যক্রমে অংশগ্রহণ করতে পারছেন না। আগামী রোববার থেকে তিনি দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করবেন, ইনশাআল্লাহ। ছাত্রদলের নেতা-কর্মী ও সমর্থক সকলের কাছে ছাত্রদল সভাপতি শারীরিক সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করেছেন।

বিবৃতিতে আরও বলা হয়, ছাত্রদল সভাপতির শারীরিক অসুস্থতা নিয়ে কোনো ধরনের বিভ্রান্তি না ছড়ানোর জন্য অনুরোধ করা হচ্ছে। ছাত্রদলের সর্বস্তরের নেতাকর্মীদের যেকোনো ধরনের গুজব থেকে সতর্ক থাকার জন্য কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে অনুরোধ করা হলো।

এদিকে, ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির শুক্রবার এক ফেসবুক পোস্টে বলেন, টানা অনেক দিন বৃষ্টিতে ভিজে দলীয় কর্মসূচি পালন করায় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ঠাণ্ডা জ্বরে আক্রান্ত হয়েছেন। তাই আজ কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারেননি। আমি তার সুস্থতা কামনা করছি। ছাত্রদলের সভাপতির শারীরিক অসুস্থতার সময়ে নানা ধরনের ভিত্তিহীন গুজব ছড়িয়ে পড়তে দেখেছি। এগুলো সবই উদ্দেশ্যমূলক এবং বিভ্রান্তিকর প্রপাগান্ডা।

রিপোর্টাস২৪/এসএমএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪