| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খালেদা জিয়ার অনুপ্রেরণায় রাজনীতি করেছি: শাহ আলম

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৩, ২০২৬ ইং | ০৭:৪০:২৯:পূর্বাহ্ন  |  ১৪৯৬৯৪১ বার পঠিত
খালেদা জিয়ার অনুপ্রেরণায় রাজনীতি করেছি: শাহ আলম
ছবির ক্যাপশন: সংগৃহীত

নারায়ণগঞ্জ প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার সোবহান মঞ্জিলে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ও নারায়ণগঞ্জ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শাহ আলম তার নিজ বাসভবনে এ দোয়ার আয়োজন করেন।

এ সময় স্মৃতিচারণ করে নারায়ণগঞ্জ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শাহ আলম বলেন, আমাদের প্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরেই আমার রাজনীতি শুরু হয়েছে। বেগম খালেদা জিয়া আমাকে রাজনীতিতে এনেছেন, ২০০৮ সালে নির্বাচনের জন্য দলীয় মনোনয়ন দিয়েছেন এবং আমি নির্বাচন করেছিলাম। সেই নির্বাচনের ফলাফল আপনারা জানেন।

শাহ আলম আরও বলেন, ২০০৮ সালের নির্বাচনের পর থেকেই খালেদা জিয়ার সঙ্গে আমার রাজনৈতিক পথচলা শুরু হয়। বেগম জিয়ার স্নেহ, আদর, সাহসিকতা ও অনুপ্রেরণায় আজ আমি শাহ আলম হয়েছি। আল্লাহর রহমত ও বেগম খালেদা জিয়ার আন্তরিকতায় আমি এই পর্যায়ে এসেছি।

তিনি বলেন, শুধু একটি কথা বলবো- আমি শাহ আলম, বেগম জিয়ার একজন ক্ষুদ্র কর্মী। তাঁর অনুপ্রেরণায় আমি রাজনীতি করেছি এবং এই পর্যায়ে এসেছি। আমি তাঁর আদর্শের একজন সৈনিক।

অনুষ্ঠানে বিশেষ দোয়ার মাধ্যমে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান, প্রয়াত আরাফাত রহমান কোকো এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ জিয়া পরিবারের সব সদস্যের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুর জন্য দোয়া করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশ্বাস, ফতুল্লা থানা বিএনপির সাবেক সভাপতি জাহিদ হাসান রোজেল, জেলা বিএনপির সদস্য নাজিম হাসান মিটু, একরামুল কবির মামুন, ফতুল্লা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম পান্না মোল্লা, কুতুবপুর ইউনিয়নের সাবেক সভাপতি এম. এ. আকবর, সাবেক সাধারণ সম্পাদক তাহের মোল্লা, কাশিপুর ইউনিয়ন বিএনপির আমিনুল ইসলাম, ফতুল্লা থানা যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি আরাফাত আলম জিতু, কুতুবপুর ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ড মেম্বার হান্নানুর রফিক রঞ্জুসহ আরও অনেকে।

রিপোর্টার্স২৪/ আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪