| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মিরপুরে ২ যুবককে পিটিয়ে হত্যা

reporter
  • আপডেট টাইম: মে ৩১, ২০২৫ ইং | ০৫:০১:৪১:পূর্বাহ্ন  |  ২৮৯১৩৬৮ বার পঠিত
মিরপুরে ২ যুবককে পিটিয়ে হত্যা
ছবির ক্যাপশন: মিরপুরে ২ যুবককে পিটিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার: 

রাজধানীর মিরপুর দারুসসালাম আহমেদ নগর এলাকায় দুই যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহতদের নাম-ঠিকানা জানার চেষ্টা করছে পুলিশ। তবে তাদের বয়স হবে আনুমানিক ২০ থেকে ২৫।


শনিবার (৩১ মে) দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল হোসেন এ তথ্য নিশ্চিত করেন।


তিনি জানান, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে মিরপুর দারুসসালাম বেড়িবাঁধ আহমেদ নগর হাড্ডিপট্টি এলাকায় দুই যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহতদের নাম-ঠিকানা জানার চেষ্টা করা হচ্ছে। ঘটনাস্থলে তিনিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত আছেন। ঘটনার বিস্তারিত কারণ জানার চেষ্টা করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে।


রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪