| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ডাকাতির প্রস্তুতির অভিযোগে ময়মনসিংহে দুইজন গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৫, ২০২৬ ইং | ২১:৫৬:২৫:অপরাহ্ন  |  ৪৩৩ বার পঠিত
ডাকাতির প্রস্তুতির অভিযোগে ময়মনসিংহে দুইজন গ্রেপ্তার

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহে ডাকাতির প্রস্তুতির মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি মডেল থানার ২ নম্বর পুলিশ ফাঁড়ি। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. রাজা (২৬) ও মো. বাদশা (২৪)। তাঁরা দুজনই নগরীর জামতলা দরগা মসজিদ এলাকার বাসিন্দা।

কোতোয়ালি মডেল থানার ২ নম্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সেলিম মিয়ার নেতৃত্বে পরিচালিত অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। ডাকাতির প্রস্তুতি-সংক্রান্ত মামলার তদন্তে তাঁদের সম্পৃক্ততার তথ্য পাওয়ার পর এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

ফাঁড়ির ইনচার্জ সেলিম মিয়া জানান, গ্রেপ্তার দুই আসামিকে থানায় পাঠানো হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

তিনি আরও জানান, ফাঁড়ি এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

রিপোর্টার্স২৪/রাফিদ


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪