| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তারেক রহমানের সঙ্গে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতাদের সাক্ষাৎ

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৩, ২০২৬ ইং | ১৬:১৩:৩৫:অপরাহ্ন  |  ১৪৯০০১০ বার পঠিত
তারেক রহমানের সঙ্গে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতাদের সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা।

শনিবার (৩ জানুয়ারি) রাতে রাজধানীর গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন।

এই সাক্ষাতের পর বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. ম‌ওদুদ হোসেন আলমগীর পাভেল সাংবাদিকদের বলেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের একটি প্রতিনিধি দল এসেছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালের পরিপ্রেক্ষিতে বিএনপির গুলশান কার্যালয়ে শোক বইয়ে তারা তাদের অভিব্যক্তি প্রকাশ এবং স্বাক্ষর করতে এসেছিলেন এবং একই সাথে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের সাথে তাদের কথা বলার সুযোগ হয়েছে।

তিনি বলেন, ‘বাংলাদেশের জাতীয়তাবাদের প্রতি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে একনিষ্ঠ অবস্থান ছিল সেটা তারা ব্যক্ত করেছেন। ধর্মীয় সংখ্যালঘুদের প্রতি সুবিচার এবং তাদেরকে সত্যিকার অর্থে বাংলাদেশের নাগরিক হিসেবে যে সমঅধিকার, সেটাকে তিনি (খালেদা জিয়া) একেবারে খুবই উচ্চ পর্যায়ে রক্ষা করেছেন। এবং তারা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছ থেকে সেটির ধারাবাহিকতা প্রত্যাশা করেছেন। ওনাদের সাথে আনুষ্ঠানিকভাবে কথা হয়েছে। তো এখানে উনিও (তারেক রহমান) তাদেরকে একই কথা ব্যক্ত করেছেন। উনি একটা কথা বলেন যে, সংখ্যালঘু এবং সংখ্যাগরিষ্ট এই বিভাজনটির ভেতরে উনি যেতে চান না। বাংলাদেশের সকল নাগরিক সমান অধিকার ভোগ করবে এটাই তিনি বিশ্বাস করতে চান এবং সবারই একটা এবং অভিন্ন পরিচয় আমরা সবাই বাংলাদেশি। সবার আগে বাংলাদেশ এই কথার উপরে তিনি প্রতিশ্রুতিবদ্ধ থাকতে চান এবং আগামী দিনে সবার সমঅধিকার নিশ্চিত হবে সেটা তাদেরকে তিনি নিশ্চিত করেছেন।’

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪