| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এবার এনসিপি ছাড়লেন কেন্দ্রীয় নেত্রী নীলিমা দোলা

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৪, ২০২৬ ইং | ০৩:২২:৩৭:পূর্বাহ্ন  |  64685 বার পঠিত
এবার এনসিপি ছাড়লেন কেন্দ্রীয় নেত্রী নীলিমা দোলা

স্টাফ রিপোর্টার: জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুক্ত হওয়ায় দলটি থেকে পদত্যাগ করেছেন কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দা নীলিমা দোলা। এতে গত কয়েক দিনে এনসিপি থেকে পদত্যাগকারী নেতার সংখ্যা দাঁড়াল ১৫ জনে।

শনিবার (৩ জানুয়ারি) পদত্যাগের পর নিজের ফেসবুক পোস্টে নীলিমা দোলা জানান, এনসিপির পক্ষে আর মধ্যপন্থি রাজনীতির নতুন পথ তৈরি সম্ভব নয়। সাম্প্রতিক সিদ্ধান্তগুলোতে দলটি ডানপন্থি ধারায় ঢুকে পড়েছে বলেও তিনি অভিযোগ করেন।

তিনি বলেন, জামায়াতের সঙ্গে এনসিপির নির্বাচনকেন্দ্রিক জোট কোনো কৌশলগত সমঝোতা নয়; বরং নেতাকর্মীদের বিভ্রান্ত করে এটি করা হয়েছে। তাঁর ভাষ্য, এই জোটের মাধ্যমে দলের আদর্শিক অবস্থান প্রশ্নবিদ্ধ হয়েছে।

নীলিমা দোলা আরও দাবি করেন, প্রগতিশীল কণ্ঠগুলোকে ‘বামপন্থি’ আখ্যা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে, যা রাজনৈতিক কৌশলের অংশ। জুলাই গণঅভ্যুত্থানের পর মানুষের যে আস্থা এনসিপির ওপর ছিল, তা ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

জামায়াতের সঙ্গে এনসিপির সমঝোতার বিষয়টি চূড়ান্ত হওয়ার পর দল থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তাসনিম জারা। তিনি দলের জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ও রাজনৈতিক পর্ষদের সদস্য ছিলেন। এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সমর্থন জানিয়ে এনসিপি থেকে পদত্যাগ করেন দলটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্যসচিব মীর আরশাদুল হক। এছাড়া এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দলের যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ, তাজনূভা জাবীন, যুগ্ম সদস্যসচিব আরিফ সোহেল, উত্তরাঞ্চলের সংগঠক আজাদ খান ভাসানী, দক্ষিণাঞ্চলের সংগঠক ওয়াহিদুজ্জামান, সদস্য আসিফ নেহাল (আসিফ মোস্তফা জামাল), মীর হাবীব আল মানজুর, মারজুক আহমেদ, আল আমিন টুটুল, যুগ্ম সমন্বয়ক খান মুহাম্মদ মুরসালীন, মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন, আইসিটি সেলের প্রধান ফরহাদ আলম ভূঁইয়া প্রমুখ।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪