| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

একাত্তরকে বাদ দিলে দেশের অস্তিত্ব থাকবে না: তারেক রহমান

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৫, ২০২৬ ইং | ১০:১০:২২:পূর্বাহ্ন  |  ২৭৮২৪৭৪ বার পঠিত
একাত্তরকে বাদ দিলে দেশের অস্তিত্ব থাকবে না: তারেক রহমান
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

সিনিয়র রিপোর্টার: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে নতুন রাজনৈতিক পরিস্থিতি ও সুযোগকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সরকার ও বিরোধী দল সকলকে মিলেমিশে দেশকে এগিয়ে নিতে হবে।

সোমবার (৫ জানুয়ারি) দুপুরে গুলশানের বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে বামদলগুলোর সমন্বয়ে গঠিত গণতান্ত্রিক যুক্তফ্রন্টের নেতারা তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে যুক্তফ্রন্টের পক্ষ থেকে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও সমবেদনা জানানো হয়। এছাড়া সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও দেশ পরিচালনার বিষয়ে তারেক রহমানের সঙ্গে মতবিনিময় করা হয়।

তারেক রহমান বলেন, মুক্তিযুদ্ধই আমাদের ভিত্তি। একাত্তরকে বাদ দিলে দেশের অস্তিত্ব থাকবে না। তিনি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশের পাশাপাশি একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার ওপর জোর দেন।

বামদল নেতারা বলেন, একাত্তরের স্বাধীনতাবিরোধী শক্তি যেন আর কখনো বাংলাদেশে রাজনৈতিকভাবে ক্ষমতাসীন হতে না পারে। তারা সকলকে মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা বাস্তবায়নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪