| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বিরের হত্যাকাণ্ড

তদন্ত করে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দাবি সালাহউদ্দিন আহমদের

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৯, ২০২৬ ইং | ১৫:০০:২০:অপরাহ্ন  |  ১৪৫২৫৪৯ বার পঠিত
তদন্ত করে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দাবি সালাহউদ্দিন আহমদের

স্টাফ রিপোর্টার: সন্ত্রাসীদের গুলিতে নিহত ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরের পরিবারের সঙ্গে কথা বলে সমবেদনা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে মুসাব্বিরের পরিবারকে সমবেদনা জানান তিনি।

সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, তদন্ত করে যথাযথ ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে দাবি জানিয়েছি। যারা গণতন্ত্র চায় না, নির্বাচন চায় না-- সেরকম কোনো শক্তি এর পেছনে আছে কিনা তা খতিয়ে দেখা হবে।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, নির্বাচন যেন কেউ বাধাগ্রস্ত করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। এ জাতীয় ঘটনার মাধ্যমে নির্বাচন বানচাল করতে চাইলেও তারা সফল হবে না, জনগণ তা প্রতিহত করবে। এ ধরণের ঘটনা যেন ভবিষ্যতে না ঘটে, সেজন্য সরকারকে আগাম প্রস্তুতি নেওয়ার আহ্বান জানাচ্ছি।

উল্লেখ্য, গত বুধবার রাতে রাজধানীর পশ্চিম তেজতুরি পাড়ায় সাবেক এই নেতাকে গুলি করে দুর্বৃত্তরা। পরে রাজধানীর বিআরবি হাসপাতালে নেওয়া হলে তিনি মৃত্যুবরণ করেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪