| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রথম দিনে প্রার্থিতা ফিরে পেলেন ৫১ জন, একজনের বাতিল

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১০, ২০২৬ ইং | ২০:২৬:১৩:অপরাহ্ন  |  29028 বার পঠিত
প্রথম দিনে প্রার্থিতা ফিরে পেলেন ৫১ জন, একজনের বাতিল

স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের শুনানিতে প্রথম দিনেই ৫১ জন প্রার্থী তাঁদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। একই সঙ্গে একজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার (১০ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ের অডিটরিয়ামে আপিল শুনানি অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় পর্যায়ে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থী ও তাঁদের প্রতিনিধিরা অংশ নেন।

শুনানি শেষে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ জানান, প্রথম দিনে মোট ৭০টি আপিলের শুনানি হয়। এর মধ্যে ৫২টি আপিল মঞ্জুর করা হয়েছে, যার একটি ছিল মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে করা আপিল। এ ছাড়া ১৫টি আপিল নামঞ্জুর করা হয়েছে এবং ৩টি আপিল পরবর্তী সিদ্ধান্তের জন্য অপেক্ষমাণ রাখা হয়েছে।

ইসি সূত্র জানায়, ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ এ কে একরামুজ্জামানের প্রার্থিতা বাতিল চেয়ে করা আপিল গ্রহণ করে নির্বাচন কমিশন। ফলে তাঁর মনোনয়নপত্র বাতিল হয়েছে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে মোট ৬৪৫টি আপিল জমা পড়েছে। ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত আপিল গ্রহণ করা হয়। শেষ দিনে জমা পড়ে ১৭৬টি আপিল।

শনিবার থেকে শুরু হওয়া আপিল শুনানি চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রথম দিনে ৭০টি আপিলের শুনানি অনুষ্ঠিত হলেও আগামী মঙ্গলবার পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট ২৮০টি আপিলের শুনানি নেওয়া হবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪