| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খালেদা জিয়ার পারলৌকিক সদগতি কামনায় রাঙ্গামাটিতে বিশেষ প্রার্থনা

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১২, ২০২৬ ইং | ১৮:২৬:২৪:অপরাহ্ন  |  ৭৩১২৫৯ বার পঠিত
খালেদা জিয়ার পারলৌকিক সদগতি কামনায় রাঙ্গামাটিতে বিশেষ প্রার্থনা

রাঙ্গামাটি প্রতিনিধি : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পারলৌকিক শান্তি কামনায় রাঙ্গামাটিতে বিশেষ প্রার্থনা ও দান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) সকাল ৯টায় রাঙ্গামাটি রাজবন বিহারে এ আয়োজন করা হয়। রাঙ্গামাটি-২৯৯ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির জাতীয় নির্বাহী কমিটির সহ-ধর্মবিষয়ক সম্পাদক দীপেন দেওয়ানের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে রাজবন বিহারের মহাস্থবির জ্ঞানপ্রিয় ভান্তের নেতৃত্বে বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। এ সময় বৌদ্ধমূর্তি দান, সংঘদান ও অষ্টপরিষ্কার দানসহ বিভিন্ন ধর্মীয় দান কার্যক্রম সম্পন্ন করা হয়।

এতে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক দেব জ্যোতি চাকমা, সাংগঠনিক সম্পাদক শ্বাশত চাকমা রিংকু, জুরাছড়ি উপজেলা বিএনপির সভাপতি অনিল বরন চাকমা, সাধারণ সম্পাদক সাদন বিকাশ চাকমা, সাংগঠনিক সম্পাদক রিপন জ্যোতি চাকমা, খেদারমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য বিল্টু চাকমা, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাহুল চাকমা, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ডেনিশ চাকমাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর আত্মার শান্তি কামনায় প্রার্থনা অব্যাহত থাকবে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪