| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তারেক রহমানের সঙ্গে রিকশা–ভ্যান–অটোচালক নেতাদের সাক্ষাৎ

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৪, ২০২৬ ইং | ০৩:২৪:২৮:পূর্বাহ্ন  |  ২১০৭৮৩ বার পঠিত
তারেক রহমানের সঙ্গে রিকশা–ভ্যান–অটোচালক নেতাদের সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা, ভ্যান ও অটোচালক দলের নেতারা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় গুলশানে বিএনপির রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

দলীয় সূত্র জানায়, সন্ধ্যা ৬টা ১৫ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত চলা এ সাক্ষাতে রিকশা–ভ্যান–অটোচালক দলের সভাপতি আলমগীর হোসেন মন্টুর নেতৃত্বে একটি প্রতিনিধিদল অংশ নেয়।

সাক্ষাৎকালে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সংগঠনের কেন্দ্রীয় ও উত্তরাঞ্চলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। প্রতিনিধিদলের উল্লেখযোগ্য সদস্যদের মধ্যে ছিলেন উত্তরের আহ্বায়ক ইন্তাজুল ইসলাম জাহিদ, কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ নাজমুল, উত্তরের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মাসুম ও মোহাম্মদ ফারুক, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আনোয়ার, উত্তরের সদস্য সচিব মো. মোয়াজ্জেম হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সেলিম, যুগ্ম সদস্য সচিব জহিরুল এবং সিনিয়র সদস্য সচিব ইব্রাহিম।

দলীয় সূত্র আরও জানায়, সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা জানাতে রিকশা–ভ্যান–অটোচালক দলের পক্ষ থেকে তারেক রহমানকে একটি ক্রেস্ট উপহার দেওয়া হয়।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪