| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জামায়াতসহ ১১ দলের সংবাদ সম্মেলন স্থগিত

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৪, ২০২৬ ইং | ০৯:০০:৪৬:পূর্বাহ্ন  |  ১৪১৮২৮১ বার পঠিত
জামায়াতসহ ১১ দলের সংবাদ সম্মেলন স্থগিত
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার: জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের পূর্বঘোষিত সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) দুপুর ২টা ১৫ মিনিটে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় আসন সমঝোতা জোটের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।

এর আগে বুধবার সকালে একই স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, আজ বিকেল সাড়ে ৪টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইডিইবি)–এর মুক্তিযোদ্ধা হলে (২য় তলা) এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং তাদের শরিক ১১ দলের মধ্যে চলমান আসন সমঝোতা বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ও ঘোষণা আসার কথা ছিল।

তবে দলীয় সূত্রে জানা গেছে, আসন সমঝোতা নিয়ে একাধিক দফা আলোচনা হলেও এখনো দলগুলোর মধ্যে চূড়ান্ত ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়নি, সে কারণেই সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে।

উল্লেখ্য, জামায়াত ও এনসিপিসহ ১১ দলীয় এই জোটে রয়েছে: ইসলামী আন্দোলন বাংলাদেশ,বাংলাদেশ খেলাফত আন্দোলন,বাংলাদেশ খেলাফত মজলিশ,খেলাফত মজলিশ,নেজামে ইসলাম পার্টি,জাতীয় গণতান্ত্রিক পার্টি,বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি),এবি পার্টি এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।

দলীয় সূত্রগুলো জানিয়েছে, আসন সমঝোতা নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে এবং পরবর্তী সময়ে সিদ্ধান্ত চূড়ান্ত হলে সংবাদ সম্মেলনের নতুন তারিখ ও সময় জানানো হবে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪