| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গুলিস্তানে জুতার কারখানায় আগুন

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৭, ২০২৬ ইং | ২০:৪৮:১৫:অপরাহ্ন  |  ৬৯১০৩৩ বার পঠিত
গুলিস্তানে জুতার কারখানায় আগুন

স্টাফ রিপোর্টার: রাজধানীর গুলিস্তানে একটি জুতার কারখানায় ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে।

শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে গুলিস্তানের ছোট মসজিদ গলির আলুর বাজার এলাকার একটি ভবনে আগুনের ঘটনা ঘটে। 

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিদ্দিক বাজারের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। চার তলা ভবনের তিন তলার একটি জুতার কারখানায় এই আগুনের সূত্রপাত হয়।

এক ঘণ্টার বেশি সময় চেষ্টা চালিয়ে রাত সোয়া ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা। তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত, হতাহত এবং ক্ষয়ক্ষতির তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪