রাজধানীর মিরপুরে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট। সোমবার (৯ মার্চ) দুপুরে মিরপুর ২ নম্বরের স্টেডিয়ামের বিপরীত পাশে ১১তলা ভবনের (এল এ প্লাজা) ৩য় তলায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
রাজধানীর বনানীতে একটি পাঁচ তলা ভবনের পাঁচ তলায় থাকা একটি গোডাউনে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। প্রাথমিকভাবে ফায়ার সার্ভিস জানাতে পারেনি গোডাউনটি কীসের। শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ৭ মিনিটে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস।
রাজধানীর ভাটারা এলাকার একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৩ জানুয়ারি) রাত সোয়া ৮টার দিকে ভাটারার ১০০ ফিট সংলগ্ন নতুনবাজার এলাকায় অবস্থিত ওই মার্কেটে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের ওয়্যার হাউজ ইন্সপেক্টর
রাজধানীর গুলিস্তানে একটি জুতার কারখানায় ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে গুলিস্তানের ছোট মসজিদ গলির আলুর বাজার এলাকার একটি ভবনে আগুনের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিদ্দিক বাজারের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। চার তলা ভবনের তিন তলার একটি জুতার কারখানায় এই আগুনের সূত্রপাত হয়।
মাগুরায় বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক মো. মাহবুবুল আলম গৌরা ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহার মালিকানাধীন বাড়িতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৯ ডিসেম্বর) গভীর রাতে শহরের জেলা জজ আদালতের সামনে অবস্থিত ‘জোহা ভবনে’ এ ঘটনা ঘটেছে।
কুষ্টিয়া সদর উপজেলা নির্বাচন অফিসের স্টোর রুমে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে স্টোর রুমে সংরক্ষিত কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে। শনিবার (২০ ডিসেম্বর) ভোররাত থেকে সকাল ৯টার মধ্যে এ ঘটনা ঘটে। ছুটির দিন থাকায় অফিসের কর্মকর্তা-কর্মচারীরা বিষয়টি জানতে পারেননি। পরে ধোঁয়া দেখে স্থানীয়রা ও নির্বাচন অফিসের নাইট গার্ড-এর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হ
রাজধানীর তোপখানায় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত ৭টা ৪২ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।