| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে, আমার ৩ কন্যাকে দেখে রাইখেন: আমির হামজা

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৮, ২০২৬ ইং | ২০:০৩:০০:অপরাহ্ন  |  ৬৮৪৯৯৭ বার পঠিত
আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে, আমার ৩ কন্যাকে দেখে রাইখেন: আমির হামজা

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া সদর-৪ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মুফতি আমির হামজাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। রবিবার (১৮ জানুয়ারি) নিজের ফেসবুক পোস্টে তিনি নিজেই এই হুমকির কথা লিখেছেন। 

পোস্টে আমির হামজা লিখেছেন, ‘একটু জানিয়ে রাখি—গতকাল থেকে বিভিন্ন মাধ্যমে আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। আমি মৃত্যুর জন্য সব সময় প্রস্তুত, ইনশাআল্লাহ।

আপনাদের কাছে অনুরোধ রইলো, আমার অনুপস্থিতিতে কুষ্টিয়াতে যে ইনসাফ কায়েমের লড়াই আমরা শুরু করেছি, সেটা প্রতিষ্ঠিত কইরেন এবং আমার ৩ শিশু কন্যা সন্তানকে একটু দেখে রাখেন।’

উল্লেখ্য, তিন বছর আগে এক ওয়াজ মাহফিলে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পুত্র আরাফাত রহমান কোকোর নাম নিয়ে ব্যঙ্গ করেছিলেন মুফতি আমির হামজা। সম্প্রতি তিনি কুষ্টিয়া সদর-৪ আসনে জামায়াতের মনোনয়ন পাওয়ার পর সেই ভিডিও আবার ভাইরাল হয়ে যায়। এরপর এক ভিডিও বার্তায় তিনি এটিকে অনিচ্ছাকৃত ভুল বলে উল্লেখ করেন। তবে এ ঘটনার পর বিএনপি সমর্থকরা রবিবার সকালে তার বিরুদ্ধে ঝাড়ু মিছিল করে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪