| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ‘ফেনী বন্ধু পরিষদ ঢাকা’র দোয়া মাহফিল

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৮, ২০২৬ ইং | ১৪:৪২:৪৮:অপরাহ্ন  |  ১৩৮৪৪৮৩ বার পঠিত
খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ‘ফেনী বন্ধু পরিষদ ঢাকা’র দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার: ফেনী বন্ধু পরিষদ, ঢাকার উদ্যোগে সাবেগ প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে আসরের নামাজের শেষে ঢাকাস্থ ফেনী সমিতির মিলানায়তনে এই আয়োজন অনুষ্ঠিত হয়।

ফেনী বন্ধু পরিষদ-ঢাকা’র প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি এম খুরশিদ আলম ভূইঁয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আবু আহমদ, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানীর চেয়ারম্যান তফাজ্জাল হোসেন, ফেনী ক্লাব লিমিটেডের সাধারণ সম্পাদক জহির উদ্দিন আলমগীর, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ জনি, ঢাকা মহানগর যুব দল দক্ষিনের সভাপতি এনামুল হক খন্দকার, ফেনী সমিতির আহবায়ক আব্দুল্লাহ চৌধুরী, বিএনপি নেতা বেলাল মিল্লাত, মশিউর রহমান খোকন। 

আরও উপস্থিত ছিলেন ফেনী বন্ধু পরিষদ-ঢাকার সাবেক সভাপতি ইসমাঈল নাসির, সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক নুরুল আফছার, অর্থ সম্পাদক এ কে আজাদ খান শুভ প্রমূখ।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪