| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

একটি দলের প্রধানকে বাড়তি নিরাপত্তা দেয়া হচ্ছে: তাহের

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৮, ২০২৬ ইং | ২১:২৬:২৭:অপরাহ্ন  |  ৬৮৪২৪৯ বার পঠিত
একটি দলের প্রধানকে বাড়তি নিরাপত্তা দেয়া হচ্ছে: তাহের

স্টাফ রিপোর্টার: নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ডের কথা থাকলেও একটি দলের প্রধানকে বাড়তি নিরাপত্তা দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এছাড়া জোটে না থাকলেও ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমিরের সম্মানে জামায়াতে ইসলামী সেখানে কোনো প্রার্থী দেবে না বলেও জানান তিনি।

রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মোহাম্মদ তাহের।

তিনি বলেন, নিরপেক্ষ নির্বাচন হলে লেভেল প্লেয়িং ফিল্ড থাকার কথা। কিন্তু কোনো একটি দলের প্রধানকে বাড়তি নিরাপত্তা দেয়া হচ্ছে। আমরা শুনতে পাচ্ছি কোনো একটি দলের পক্ষ থেকে চাপ দেয়া হচ্ছে কমিশনকে। আমরা বলতে চাই কোনো চাপের মাধ্যমে নয়, আইন অনুসারে কোনো দলের প্রার্থী অবৈধ হলে তা বাতিল করতে হবে। অনেক ডিসি ও এসপি পক্ষপাতিত্ব করছে। ইসিকে এ বিষয়ে নজর দিতে হবে।

তাহের বলেন, আমরা নির্বাচনকে কেন্দ্র করে ভিন্নচিত্র দেখছি, এসব বিষয়ে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেছি। এখানে দুটি প্রধান বিষয় ছিল, এক ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্ব। কিছু কিছু জায়গায় একই বিষয়ে ইসির ভিন্ন আচরণ দেখছি। একটি দল থেকে ইসিকে চাপ দেওয়া হচ্ছে, তবে চাপে নতি স্বীকার না করে সব দলের জন্য একই নিয়ম হতে হবে। সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর কাউকে ভোট কেন্দ্রে প্রবেশ না করার সুপারিশ জানানো হয়েছে। প্রধান উপদেষ্টা তাতে সম্মতি দিয়েছেন।

বিএনপি প্রসঙ্গে তাহের বলেন, তারা মনে করেছিল লন্ডন থেকে তাদের লিডার আসলেই সব পরিবর্তন হবে, কিন্তু তা হয়নি।

জোটে না থাকলেও ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমিরের সম্মানে জামায়াতে ইসলামী সেখানে কোনো প্রার্থী দেবে না বলে জানান তিনি। ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বরিশাল-৫ (সদর-সিটি) ও বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসন থেকে নির্বাচন করবেন। তার সম্মানার্থে বরিশাল-৬ আসন থেকে জামায়াতের প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়া হবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪