| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত শিক্ষার্থীদের ভিসা বন্ড দিতে হবে না: মার্কিন দূতাবাস

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২০, ২০২৬ ইং | ০৭:২১:৪৪:পূর্বাহ্ন  |  ১৫৩৮৫৮৭ বার পঠিত
যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত শিক্ষার্থীদের ভিসা বন্ড দিতে হবে না: মার্কিন দূতাবাস

রিপোর্টার্স২৪ডেস্ক: ঢাকায় মার্কিন দূতাবাস মঙ্গলবার (২০ জানুয়ারি) জানিয়েছে, যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য এফ বা এম ভিসা ধারকদের ভিসা বন্ড দেওয়া বাধ্যতামূলক নয়। তবে ব্যবসা বা পর্যটনের জন্য (বি১/বি২) ভিসা আবেদনকারীদের সর্বোচ্চ ১৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে।

দূতাবাসের বার্তায় বলা হয়েছে, এফ বা এম ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য কোন বন্ড প্রযোজ্য হবে না। বন্ড শুধুমাত্র প্রযোজ্য ক্ষেত্রে ব্যবসা বা পর্যটক ভিসার আবেদনকারীদের জন্যই বাধ্যতামূলক।

এর আগে, সোমবার (১৯ জানুয়ারি) দূতাবাস জানিয়েছিল, ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশের নাগরিকরা যারা নতুন বি১/বি২ ভিসার জন্য অনুমোদিত হবেন, তাদের সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত বন্ড দিতে হবে। তবে ২০২৬ সালের ২১ জানুয়ারির আগে ইস্যু করা বৈধ বি১/বি২ ভিসাধারীদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য হবে না।

দূতাবাস আরও সতর্ক করেছে যে, ভিসা সাক্ষাৎকারের আগে বন্ড পরিশোধ করা যাবে না। আগাম বন্ড পরিশোধ করলে ভিসার নিশ্চয়তা পাওয়া যাবে না, এবং তৃতীয় পক্ষের কোনো ওয়েবসাইট প্রতারণামূলক হতে পারে। যথাযথভাবে শর্তাবলি অনুসরণ করলে বন্ডের অর্থ ফেরত দেওয়া হবে।

যুক্তরাষ্ট্রে ভিসা সম্পর্কিত সর্বশেষ ও সঠিক তথ্যের জন্য দূতাবাস অনুরোধ করেছে: https://bd.usembassy.gov/visas/


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪