| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শিবপুরে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, ৭ মামলায় ৩৮ হাজার টাকা জরিমানা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৩, ২০২৬ ইং | ০০:১৩:৪০:পূর্বাহ্ন  |  ৯২৩ বার পঠিত
শিবপুরে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, ৭ মামলায় ৩৮ হাজার টাকা জরিমানা

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর শিবপুরে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) উপজেলার পুটিয়া ইউনিয়নের চরসুজাপুর গ্রামের কামারকোষা এলাকায় এ অভিযান চালানো হয়।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির সহযোগিতায় পরিচালিত অভিযানে বাংলাদেশ গ্যাস আইন, ২০১০-এর ১০(১) ধারা লঙ্ঘন করে অবৈধভাবে গ্যাস সংযোগ গ্রহণ ও ব্যবহারের দায়ে সাতটি মামলা করা হয়। এসব মামলায় মোট ৩৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় প্রায় ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

অভিযান সংশ্লিষ্টরা জানান, অবৈধ ও অনিরাপদ গ্যাস সংযোগের কারণে গ্যাস লিকেজ, অগ্নিকাণ্ডসহ প্রাণহানির ঝুঁকি তৈরি হচ্ছিল। পাশাপাশি সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছিল।

সরকারি সম্পদ রক্ষা, রাজস্ব ফাঁকি প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

অভিযানে নরসিংদী জেলা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা করে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪