| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সকালের নাশতা না করলে শরীরের যে সমস্যা দেখা দেয়

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২১, ২০২৬ ইং | ১১:৫৫:১০:পূর্বাহ্ন  |  ১০৩৫২০৫ বার পঠিত
সকালের নাশতা না করলে শরীরের যে সমস্যা দেখা দেয়

রিপোর্টার্স২৪ ডেস্ক:  অনেকেই ব্যস্ত সকালে নাশতা বাদ দেন, কিংবা ওজন কমানোর জন্য ইচ্ছে করেই কিছু খায় না। কিন্তু পুষ্টিবিদের মতে, সকালের নাশতা শরীর ও মনের জন্য জরুরি ‘ফুয়েল’। নিয়মিত না খেলে বিভিন্ন শারীরিক ও মানসিক সমস্যা দেখা দিতে পারে।

নাশতা বাদ দেওয়ার ফলে শরীরে যা ঘটে:

সারাদিন ক্লান্তি ও মনোযোগ কমে

সকালে কিছু না খেলে শরীর শক্তি পায় না। ফলে কাজ বা পড়াশোনায় মন বসে না, দ্রুত ক্লান্তি লাগে।

খিটখিটে মেজাজ ও রাগ

খালি পেটে মস্তিষ্কও অস্থির হয়। নিয়মিত নাশতা করলে সেরোটোনিন (সুখী হরমোন) বাড়ে, যা মেজাজ ভালো রাখতে সাহায্য করে।

সারাদিন ক্ষুধা ও বেশি খাওয়া

নাশতা না খেলে শরীর দ্রুত শক্তির উৎস খুঁজতে থাকে। ভাজাপোড়া, ফাস্টফুড বা মিষ্টিজাতীয় খাবারের প্রতি ঝোঁক বেড়ে যায়। এর ফলে অপ্রয়োজনীয় ক্যালরি বেড়ে ওজনও বাড়ে।

স্ট্রেস হরমোনের মাত্রা বেড়ে যায়

সকালের কর্টিসল (স্ট্রেস হরমোন) সর্বোচ্চ থাকে। নাশতা না করলে মানসিক চাপ, ঘুমের সমস্যা ও মেটাবলিজমের গোলমাল তৈরি হতে পারে। প্রোটিন যুক্ত নাশতা কর্টিসল নিয়ন্ত্রণে রাখে।

রোগ প্রতিরোধ ক্ষমতা কমে

নিয়মিত নাশতা কোষ ও অঙ্গপ্রত্যঙ্গকে শক্ত রাখে। না খেলে ভাইরাস বা সংক্রমণের ঝুঁকি বাড়ে।

পুষ্টিবিদের পরামর্শ

সকালে সময় কম থাকলেও ফল, ডিম, ওটস, দই, বাদাম মতো সহজ ও স্বাস্থ্যকর খাবার নিন। এটি শরীর ও মনের জন্য সারাদিনের শক্তির উৎস হবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪