| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজনীতির উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ে যেন নতুন বিভাগ খোলা না হয়: শিক্ষামন্ত্রী

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২২, ২০২৬ ইং | ২০:৫৬:৩৪:অপরাহ্ন  |  ১৬৩৫ বার পঠিত
রাজনীতির উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ে যেন নতুন বিভাগ খোলা না হয়: শিক্ষামন্ত্রী

স্টাফ রিপোর্টার: শিক্ষক-শিক্ষার্থীর রাজনীতির উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ে যেন নতুন বিভাগ খোলা না হয়— এমন আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। বলেন, শিক্ষায় বাজেটের টাকা অপ্রয়োজনীয় খরচ আর চলবে না।

রোববার (২২ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ে 'ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন: সরকারের নীতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান’ শীর্ষক এক সেমিনারে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, 'চাকরির বাজারের চাহিদা ও প্রয়োজন বিবেচনা না করে কোনো বিভাগ খোলা উচিত নয়। কেবল বিভাগ খোলার জন্য খুললে তা শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য সুফল বয়ে আনবে না। বরং উচ্চশিক্ষা শেষে কর্মসংস্থানের সুযোগ তৈরি না হলে বিশ্ববিদ্যালয়গুলো বেকারত্ব তৈরির কারখানা হিসেবে বিবেচিত হবে।'

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোকে নতুন বিভাগ খোলার পাশাপাশি বিদ্যমান বিভাগগুলোর শিক্ষার মান, গবেষণা ও শিক্ষার্থীদের কর্মসংস্থানের বিষয়েও গুরুত্ব দিতে হবে। কোন খাতে কতজন দক্ষ জনবল প্রয়োজন, তা বিবেচনায় নিয়ে উচ্চশিক্ষার পরিকল্পনা করতে হবে।

এসময় সেশন জট নিরসনে সবাইকে আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানান শিক্ষামন্ত্রী।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪