| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাভারে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৪, ২০২৬ ইং | ০৯:৫৩:৩০:পূর্বাহ্ন  |  ১৫১৫৪৩৯ বার পঠিত
সাভারে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার
ছবির ক্যাপশন: সংগৃহীত

সাভার প্রতিনিধি: সাভারে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টা করার অভিযোগে মো. রোকন (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৩ জানুয়ারি) দিবাগত রাতে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের ঝাউচর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত রোকন জামালপুর জেলার ইসলামপুর থানার নন্দনের পাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে। তিনি সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের ঝাউচর এলাকায় ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি তৈরি পোশাক কারখানায় চাকরি করতেন।

থানা পুলিশ জানায়, রোকন ও ভুক্তভোগী শিশুর পরিবার একই ভাড়া বাসায় থাকতো। শিশুটি তাকে ‘মামা’ বলে ডাকতো। শুক্রবার সন্ধ্যায় রোকন মোবাইলে কার্টুন দেখানোর কথা বলে শিশুটিকে নিজের ঘরে ডেকে নেয়। এরপর কার্টুন দেখানোর এক পর্যায়ে শিশুকে বিছানায় নিয়ে ধর্ষণের চেষ্টা করে।

এ সময় শিশুটির মা মেয়েকে খুঁজতে গিয়ে রোকনের ঘরে ঢুকে তাদের আপত্তিকর অবস্থায় দেখে। পরে স্থানীয়রা রোকনকে আটক করে পুলিশে খবর দেয়। রাতে পুলিশ তাকে হেফাজতে নেয়।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী জানান, ধর্ষণ চেষ্টার অভিযোগে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। পরে অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করে শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪