| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

একটি দল ভোটের জন্য শিরকি কথাবার্তা বলছে: আসাদুজ্জামান

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ৩০, ২০২৬ ইং | ০৯:১৬:৪১:পূর্বাহ্ন  |  ১৩০০৮৫১ বার পঠিত
একটি দল ভোটের জন্য শিরকি কথাবার্তা বলছে: আসাদুজ্জামান
ছবির ক্যাপশন: সংগৃহীত

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ-১ আসনের বিএনপির প্রার্থী ও সাবেক অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান বলেছেন, একটি দল ভোটের জন্য “জান্নাতের টিকিট” দেওয়ার মতো শিরকি কথাবার্তা বলছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে শৈলকুপা উপজেলার লক্ষণদিয়া গ্রামে নির্বাচনী পথসভায় তিনি বলেন, ওই দলের নারী কর্মীরা কোরআন শরীফ হাতে নিয়ে ভোট চাইছেন এবং ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে বলে প্রচার করছেন। তিনি বলেন, “এরকম শিরকি কথা বলে ভোট পাওয়া যাবে না। এ ধরনের প্রতিশ্রুতি নির্বাচনি আচরণবিধি ও আইনের লঙ্ঘন।”

নির্বাচন নিয়ে সংশয় আছে কিনা এমন প্রশ্নের জবাবে আসাদুজ্জামান বলেন, “নির্বাচন না হওয়ার কোনো আশঙ্কা নেই। দেশের মানুষ নির্বাচনের উৎসবে মেতে উঠেছে। নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হবে ইনশাআল্লাহ।”

এর আগে তিনি উপজেলার মীনগ্রাম, আবাইপুরসহ বিভিন্ন গ্রামে পথসভা করেছেন। অনুষ্ঠানে শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ, কেন্দ্রীয় ছাত্রদল নেতা রুবেল হোসেনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪