| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মদপান ও শারীরিক সম্পর্কের অভিযোগে যুগলকে ১৪০ বেত্রাঘাত

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ৩০, ২০২৬ ইং | ১১:৩৮:২২:পূর্বাহ্ন  |  ১৫৭৯৪৫১ বার পঠিত
মদপান ও শারীরিক সম্পর্কের অভিযোগে  যুগলকে ১৪০ বেত্রাঘাত
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে বিয়ের আগেই শারীরিক সম্পর্ক এবং মদপানের অভিযোগে  যুগলকে মোট ১৪০ বেত্রাঘাত করা হয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, ২১ বছর বয়সী তরুণীকে তিনজন নারী অফিসার বেত দিয়ে আঘাত করেন। তিনি কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে পড়েন এবং পরে অ্যাম্বুলেন্সে স্থানান্তর করা হয়।

বৃহস্পতিবার একইভাবে ওই যুগলের সঙ্গে আরও চারজনকে শাস্তি দেওয়া হয়। তাদের মধ্যে দেশটির ইসলামিক ফোর্সের একজন সদস্যও ছিলেন। অভিযোগ অনুযায়ী, তারা ইসলামী শরিয়া আইন লঙ্ঘন করেছেন। আচেহ প্রদেশে বিয়ের আগে শারীরিক সম্পর্কের জন্য সাধারণত ১০০ বেত্রাঘাত এবং মদপানের জন্য ৪০ বেত্রাঘাতের শাস্তি আরোপ করা হয়।

ইসলামিক ফোর্সের প্রধান মুহাম্মদ রিজাল জানান, বাহিনীর সদস্যটিকে তার পার্টনারের বাড়িতে ধরা হয়েছে। শাস্তি সম্পন্ন হওয়ার পর তাকে বরখাস্ত করা হবে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪