| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বনানীতে বহুতল ভবনে আগুন নিয়ন্ত্রণে

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ৩০, ২০২৬ ইং | ২১:১৩:৪৫:অপরাহ্ন  |  ৬১০৮১৩ বার পঠিত
বনানীতে বহুতল ভবনে আগুন নিয়ন্ত্রণে

স্টাফ রিপোর্টার: রাজধানীর বনানীতে একটি পাঁচ তলা ভবনের পাঁচ তলায় থাকা একটি গোডাউনে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। প্রাথমিকভাবে ফায়ার সার্ভিস জানাতে পারেনি গোডাউনটি কীসের।

শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ৭ মিনিটে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিইউটি অফিসার রাফি আল ফারুক বলেন, ভবনটি পাঁচ তলা, ভবনটির পঞ্চম তলায় থাকা একটি গোডাউনে এই আগুন লেগেছে। সন্ধ্যা ৭টা ৭ মিনিটে সংবাদ পাওয়ার পর আমাদের ৪টি ইউনিট ৭টা ২২ মিনিটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে সন্ধ্যা ৭টা ৫৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

তিনি আরও বলেন, ভবনে বিভিন্ন প্রতিষ্ঠানের অফিস রয়েছে। এ ছাড়া বাসাও রয়েছে এই ভবনে। তবে কীসের গোডাউন তা এখনো জানা যায়নি। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ছাড়া হতাহতের সংবাদও আসেনি আমাদের কাছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪