| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নারীদের ঘরে আটকে রাখলে দেশ এগোবে না: তারেক রহমান

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৫, ২০২৬ ইং | ০৫:২৮:৪০:পূর্বাহ্ন  |  ৫৩২১২ বার পঠিত
নারীদের ঘরে আটকে রাখলে দেশ এগোবে না: তারেক রহমান

বরিশাল প্রতিনিধি: বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বুধবার (৪ ফেব্রুয়ারি) বরিশালে এক জনসভায় বলেন, বাংলাদেশের একটি রাজনৈতিক দল দেশের অর্ধেক নারী গোষ্ঠীকে ঘরের মধ্যে আটকে রাখতে চায়। তিনি বলেন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-এর স্ত্রী বিবি খাদিজা একজন স্বাবলম্বী ও কর্মজীবী নারী ছিলেন। তার উদাহরণ তুলে ধরে তিনি নারীদের সামাজিক ও অর্থনৈতিকভাবে সক্রিয় ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করেন।

তারেক রহমান আরও বলেন, গত ১৫ বছরে দেশের মানুষ নির্বাচনের সুষ্ঠু প্রক্রিয়া দেখতে পাননি। বিশেষ করে জুলাইয়ের আন্দোলনের সময় নিশিরাত ভোটের মালিক দেশ ত্যাগ করে পালিয়েছে। তিনি অভিযোগ করেন, এই রাজনৈতিক দলের গুপ্ত সংগঠন দেশের মানুষকে জালেম ও দমনমূলক নীতিতে বাধ্য করছে। তার ভাষ্য, যেসব রাজনৈতিক দলের নেতার কাছে মা-বোনেরা নিরাপদ নয়, তারা দেশের অগ্রগতি ও নৈতিক শাসন নিশ্চিত করতে পারে না।

তিনি বলেন, নারীদের ঘরে বন্দি রেখে বাংলাদেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। নারীর অবদান ছাড়া সমাজ ও রাষ্ট্র এগোয় না। প্রত্যেক নারী ও পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে, তবেই প্রত্যাশিত উন্নত বাংলাদেশ গড়া সম্ভব।

তারেক রহমান নির্বাচনী অনিয়ম নিয়ে সতর্ক করে বলেন, বিভিন্ন সংবাদে দেখা যাচ্ছে যে ওই গুপ্ত দলের প্রেসের মাধ্যমে জাল ব্যালট পেপার তৈরি করা হচ্ছে। ভোটের আগে অনৈতিক কর্মকাণ্ড যারা চালায়, তারা কীভাবে দেশের নৈতিক ও সুশাসন নিশ্চিত করতে পারে? তিনি দেশের মানুষকে সতর্ক করে বলেন, ১২ ফেব্রুয়ারি যেন জনগণের অধিকার কেউ হাইজ্যাক করতে না পারে।

তিনি যোগ করেন, নারীর ক্ষমতায়ন শুধু সামাজিক ন্যায় বা নারী অধিকার নয়, এটি দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক অগ্রগতির মূল চালিকা শক্তি। শিক্ষিত, কর্মজীবী ও সচেতন নারী ছাড়া জাতির উন্নয়ন অসম্ভব। বিএনপি চায় নারীর জন্য স্বাধীনতা, শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানো হোক।

উক্ত জনসভায় তারেক রহমান দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন প্রক্রিয়া ও নারী নেতৃত্বের গুরুত্ব নিয়ে দীর্ঘ আলোচনা করেন। তিনি জনগণকে ভোট কেন্দ্রে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার আহ্বান জানান এবং দেশনেতৃত্ব ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার তাগিদ দেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪