| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সংবাদ সম্মেলনে কথা বলছেন তারেক রহমান

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৪, ২০২৬ ইং | ০৯:৫১:২৯:পূর্বাহ্ন  |  ১১৬৩২২৪ বার পঠিত
সংবাদ সম্মেলনে কথা বলছেন তারেক রহমান
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের রেকর্ড বিজয়ের পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলনে কথা বলছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টার পর রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল-এর বলরুমে নির্বাচনোত্তর এই সংবাদ সম্মেলন শুরু হয়। নির্বাচনের ফলাফল নিয়ে দলটির আনুষ্ঠানিক অবস্থান তুলে ধরে বক্তব্য দিচ্ছেন তারেক রহমান।

বক্তব্যে নির্বাচনের সার্বিক ফলাফল, নতুন সরকার গঠনের প্রস্তুতি, সম্ভাব্য জোট রাজনীতি এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিচ্ছেন বিএনপি চেয়ারম্যান।

এর আগে শুক্রবার গভীর রাত পর্যন্ত রাজধানীর গুলশানে নিজ কার্যালয়ে অবস্থান করেন তারেক রহমান। এ সময় দলের শীর্ষ নেতারা তাঁর সঙ্গে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন। নতুন সরকার গঠন নিয়ে দফায় দফায় বৈঠকও অনুষ্ঠিত হয় বলে দলীয় সূত্র জানিয়েছে। গভীর রাত পর্যন্ত কার্যালয়ের সামনে নেতাকর্মীদের ভিড় লক্ষ্য করা যায়।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪