| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফেসবুকে এলো এআই দিয়ে অ্যানিমেটেড ডিপি তৈরির ফিচার

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৫, ২০২৬ ইং | ১১:৩১:১৫:পূর্বাহ্ন  |  ৪৭৫৮৭০ বার পঠিত
ফেসবুকে এলো এআই দিয়ে অ্যানিমেটেড ডিপি তৈরির ফিচার

স্টাফ রিপোর্টার: নিজের প্রোফাইল ছবি কি শুধু হাসিমুখেই আটকে থাকবে? এবার তা হাত নাড়বে, হার্ট শেপ বানাবে, এমনকি পার্টি হ্যাটও পরে নেবে! ব্যবহারকারীদের আরও সৃজনশীলভাবে নিজেদের প্রকাশের সুযোগ দিতে নতুন এআই–চালিত ফিচার নিয়ে এসেছে Meta Platforms।

ফেসবুকে যুক্ত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক অ্যানিমেটেড প্রোফাইল ছবি তৈরির সুবিধা। Facebook–এ এখন স্থির ছবিকেই সহজে রূপ দেওয়া যাবে প্রাণবন্ত অ্যানিমেশনে, আর এ কাজটি করবে Meta AI। ধাপে ধাপে সব ব্যবহারকারীর জন্য এই সুবিধা উন্মুক্ত করা হবে।

কী কী করা যাবে?

নতুন ফিচারের মাধ্যমে প্রোফাইল ছবিতে যুক্ত করা যাবে মোশন ইফেক্ট। ফলে দেখা যাবে—

হাত নাড়ানো

হার্ট শেপ তৈরি

ভার্চ্যুয়াল পার্টি হ্যাট পরে থাকা

তবে উন্নত মানের অ্যানিমেশন পেতে ক্যামেরার দিকে সরাসরি তাকানো ছবি ব্যবহারের পরামর্শ দিয়েছে মেটা। ব্যবহারকারীরা মোবাইল গ্যালারি কিংবা আগে আপলোড করা ফেসবুক ছবিও নির্বাচন করতে পারবেন।

‘রিস্টাইল’ টুলে বদলে যাবে ছবির লুক

শুধু প্রোফাইল ছবি নয়, স্টোরি ও মেমোরিজের পুরোনো ছবিও নতুনভাবে সাজানো যাবে ‘রিস্টাইল’ টুলের মাধ্যমে। ছবি আপলোডের পর একটি প্রম্পট লিখে বা নির্দিষ্ট থিম বেছে নিলেই বদলে যাবে ছবির রূপ।

থিমগুলোর মধ্যে রয়েছে অ্যানিমেশন, ইলাস্ট্রেশন, ড্রিমি, উজ্জ্বলসহ নানা স্টাইল। এছাড়া আলো, রং ও মুড পরিবর্তনের পাশাপাশি নতুন ব্যাকগ্রাউন্ড যেমন সমুদ্রসৈকত বা শহরের দৃশ্য যোগ করার সুবিধাও মিলবে।

মেসেজেও যুক্ত হচ্ছে চলমান দৃশ্য

টেক্সট বার্তাকেও আরও আকর্ষণীয় করতে মেসেজে যুক্ত হয়েছে অ্যানিমেটেড ব্যাকগ্রাউন্ড। নতুন রেইনবো আকৃতির এআই আইকনে ক্লিক করলেই বেছে নেওয়া যাবে ঝরতে থাকা পাতা, ঢেউ খেলানো সমুদ্রসহ বিভিন্ন চলমান দৃশ্য। ভবিষ্যতে ঋতুভিত্তিক ব্যাকগ্রাউন্ড যুক্ত করার কথাও জানিয়েছে ফেসবুক।

প্রযুক্তিপ্রেমীদের কাছে এই ফিচার নিঃসন্দেহে নতুন অভিজ্ঞতা এনে দেবে—যেখানে প্রোফাইল ছবি আর শুধু স্থির নয়, হয়ে উঠবে প্রাণবন্ত পরিচয়।


সূত্র: টেক ক্রাঞ্চ

রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪