| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চরমোনাই পীরের বাসায় গিয়েছেন তারেক রহমান

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৬, ২০২৬ ইং | ১৩:৫৭:২৭:অপরাহ্ন  |  ২৪৭৮৬৫০ বার পঠিত
চরমোনাই পীরের বাসায় গিয়েছেন তারেক রহমান

স্টাফ রিপোর্টার: বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশ ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী বাংলাদেশে ইতিবাচক রাজনীতির সূচনার অংশ হিসেবে এ সাক্ষাৎ করেন তিনি।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকায় তিনি সৈয়দ রেজাউল করিমের বাসায় যান তারেক রহমান। বিষয়টি জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

এর আগে গতকাল রবিবার সন্ধ্যায় জামায়াত আমির ডা. শফিকুর রহমান ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪