| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রতিমন্ত্রী হচ্ছেন শরীফুল আলম

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৭, ২০২৬ ইং | ১৩:১৮:০৮:অপরাহ্ন  |  ৮৭৫৪৮৭ বার পঠিত
প্রতিমন্ত্রী হচ্ছেন শরীফুল আলম

রিপোর্টার্স২৪ ডেস্ক: কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলম নতুন সরকারের মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী পদে শপথগ্রহণের জন্য ডাক পেয়েছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে নিজের ফেসবুক ওয়ালে তিনি ‘আলহামদুলিল্লাহ প্রতিমন্ত্রী’ শিরোনামে পোস্টের মাধ্যমে এ খবর নিশ্চিত করেন। এছাড়া বিএনপির দলীয় সূত্র বিষয়টি সত্যতা নিশ্চিত করেছে। শরীফুল আলম জানান, সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর মন্ত্রিপরিষদে শপথ নেওয়ার আমন্ত্রণ পেয়েছেন।

বিকাল ৪টায় প্রধানমন্ত্রীসহ মন্ত্রী পরিষদের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। এর আগে সকাল ১০টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ সংসদ প্লাজায় সম্পন্ন হয়।

শরীফুল আলম ৫মবার কিশোরগঞ্জ-৬ আসনে নির্বাচিত হয়েছেন। এবারের জাতীয় ও গণভোটে তিনি ১ লাখ ৮৭ হাজার ১৫৯ ভোট পেয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের খেলাফত মজলিসের আতাউল্লাহ আমিন মাত্র ৪৪ হাজার ৯৫ ভোট পেয়েছেন।

কিশোরগঞ্জ-৬ আসনটি ভিআইপি হিসেবে পরিচিত। স্বাধীনতার পর থেকে সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমান ৬ বার এবং তার ছেলে নাজমুল হাসান পাপন ৪ বার নির্বাচিত হয়েছেন। শরীফুল আলমও অতীতের নির্বাচনে এই পরিবারের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এবার তিনি দেশের মধ্য দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়ে ইতিহাস গড়েছেন।

তিনি গত ৩০ বছর ধরে বিএনপির রাজনীতিতে সক্রিয়, যার মধ্যে শেষ ১৫ বছরে জেল-জুলুম ও অত্যাচার সহ্য করে দল ও কিশোরগঞ্জের নেতাকর্মীদের সেবা করে এসেছেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪