| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গুম ও জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের কাছে তারেক রহমানের ঈদ শুভেচ্ছা

reporter
  • আপডেট টাইম: জুন ০৭, ২০২৫ ইং | ০৬:৫০:২৪:পূর্বাহ্ন  |  ২২০৮৭২১ বার পঠিত
গুম ও জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের কাছে তারেক রহমানের ঈদ শুভেচ্ছা
ছবির ক্যাপশন: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা পৌঁছে দিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

স্টাফ রিপোর্টার :

পবিত্র ঈদুল আজহার দিনে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ রিকশাচালক কামালের বাসায় গিয়ে পরিবারের সঙ্গে কুশল বিনিময় করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা পৌঁছে দিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এসময় শহীদ কামালের স্ত্রীকে আর্থিক সহযোগিতাও দেওয়া হয়।

এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজে ভর্তির সুযোগ পাওয়া ২০২৪ সালের ১৯ জুলাই স্বৈরাচারের পুলিশের গুলিতে শহীদ মেধাবী শিক্ষার্থী সৈকতের মোহাম্মদপুরের বাসায়ও তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার পৌঁছে দেন রুহুল কবির রিজভী।

সর্বশেষ রাজধানীর নাখালপাড়ায় ২০১৩ সালের ৪ ডিসেম্বর গুম হওয়া স্বেচ্ছাসেবক দল নেতা কাওসারের পরিবারের সঙ্গে দেখা করতে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব।

এসময় গুম হওয়া কাওসারের স্ত্রীর কান্নায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় মানবেতর জীবনযাপন করা এই ছোট্ট ঘরটিতে। বিএনপি নেতা রিজভীর সামনেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তাদের পরিবারের ঘরভাড়ার দায়িত্ব গ্রহণ করেন সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা ডা. সালাহউদ্দিন মোল্লা।

এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, প্রকৌশলী ইকবালুর রহমান রোকন, ড্যাব নেতা ডা. শরীফুল ইসলাম, ড. লোহানী তাজুল ইসলাম ও ছাত্রদলের সহ সভাপতি তৌহিদুর রহমান আউয়ালসহ নেতাকর্মীরা।


.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪