| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভিন্ন মতকে অবজ্ঞা করলে পরিণতি ভালো হয় না: তথ্যমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৩, ২০২৬ ইং | ২৩:০৫:৪৭:অপরাহ্ন  |  ১২৬৪৫২৫ বার পঠিত
ভিন্ন মতকে অবজ্ঞা করলে পরিণতি ভালো হয় না: তথ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার: ভিন্ন মতের মানুষদের অবজ্ঞার পরিণতি কখনোই ইতিবাচক হয় না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, ভিন্ন মতকে অবমূল্যায়ন বা অবজ্ঞা করলে তার ফলাফল কী হতে পারে, তার নজির ৫ আগস্টের ঘটনাতেই স্পষ্ট হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যায় রাজধানীর তুরাগের রানাভোলা এলাকায় আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইফতার অনুষ্ঠানের আয়োজন করেন মো. মোস্তফা জামান।

তথ্যমন্ত্রী বলেন, দেশের মানুষ সরকারের ওপর আস্থা রেখেছেন এবং সেই আস্থার যথাযথ মূল্যায়ন করা সবার দায়িত্ব। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর কাছে যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা বাস্তবায়নে সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে।

তিনি দাবি করেন, বিগত সময়ে তাদের দল জুলুম ও নির্যাতনের শিকার হয়েছে। তবে তাদের দল প্রতিহিংসা বা নির্যাতনের রাজনীতিতে বিশ্বাস করে না বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সদস্য সচিব মো. মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক আফাজ উদ্দিন, তুরাগ থানা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ খোকা, যুগ্ম আহ্বায়ক জহির উদ্দিন, যুগ্ম আহ্বায়ক চাঁন মিয়া বেপারী, আবু তাহের খান আবুল, রিপন হাসান খন্দকার প্রমুখ। ইফতার মাহফিলে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরাও অংশ নেন। বক্তারা সংগঠনকে আরও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪