| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দৌলতপুর এমপি নুসরাতের বাড়িতে শর্ট সার্কিট থেকে আগুন লাগেনি: পল্লী বিদ্যুতের এজিএম

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৪, ২০২৬ ইং | ০০:২৫:৫৭:পূর্বাহ্ন  |  ৪১৬ বার পঠিত
দৌলতপুর এমপি নুসরাতের বাড়িতে শর্ট সার্কিট থেকে আগুন লাগেনি: পল্লী বিদ্যুতের এজিএম

কুষ্টিয়া প্রতিনিধি: দৌলতপুরে এনসিপি নেত্রী ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনা শর্ট সার্কিট থেকে হয়নি বলে জানিয়েছেন কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির এক কর্মকর্তা। তার ধারনা, আগুন লাগার পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে।শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত চার সদস্যের তদন্ত কমিটির কাছে জবানবন্দি দেয়ার পরে এ কথা জানান কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির প্রাগপুর জোনাল অফিসের এজিএম তোজাম্মেল হক।

তিনি বলেন, ঘটনা ঘটার রাতেই তারা নুসরাত তাবাসসুমের বাড়িতে যান। সেখানে গিয়ে বৈদ্যুতিক মিটারটি পূর্বের অবস্থায় দেখতে পান। পাশাপাশি যে ট্রান্সফরমার থেকে ওই বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে, সেটির সার্কিট ফিউজের কোন ক্ষতি হয়নি ।

তোজাম্মেল হকের ভাষ্য, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হলে বৈদ্যুতিক মিটার কিংবা ট্রান্সফরমারের সার্কিট ফিউজ পুড়ে যাওয়ার কথা। কিন্তু এ ঘটনায় সেগুলোর কোনোটিই ক্ষতিগ্রস্ত হয়নি। তাই তাদের পর্যবেক্ষণে, শর্ট সার্কিট থেকে আগুন লাগার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। অন্য কোনো কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে।

এর আগে শুক্রবার দুপুরের পর থেকে নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রত্যক্ষদর্শীসহ সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তির জবানবন্দি নেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত চার সদস্যের তদন্ত কমিটির সদস্যরা। তাদের কাছেই জবানবন্দি দেন তোজাম্মেল হক।

উল্লেখ্য,নুসরাত তাবাসসুম শুরু থেকেই দাবি করে আসছেন, শর্ট সার্কিট থেকে তার বাড়িতে আগুন লাগেনি। তার অভিযোগ, পেট্রোলবোমা নিক্ষেপ করে বাড়িতে আগুন ধরিয়ে দেয়া হয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪