| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গুগল ক্রোমে গুরুতর নিরাপত্তা ত্রুটি, দ্রুত আপডেটের পরামর্শ

reporter
  • আপডেট টাইম: মার্চ ২০, ২০২৬ ইং | ১৪:২২:২০:অপরাহ্ন  |  ২৩৩০৯৩ বার পঠিত
গুগল ক্রোমে গুরুতর নিরাপত্তা ত্রুটি, দ্রুত আপডেটের পরামর্শ

রিপোর্টার্স২৪ ডেস্ক: বিশ্বজুড়ে জনপ্রিয় ব্রাউজার গুগল ক্রোম ব্যবহারকারীদের জন্য গুরুতর নিরাপত্তা সতর্কতা জারি করেছে গুগল। সংস্থাটি জানিয়েছে, ব্রাউজারটিতে একটি জিরো-ডে (Zero-Day) দুর্বলতা শনাক্ত হয়েছে, যা ব্যবহার করে হ্যাকার দূর থেকে ক্ষতিকর কোড চালাতে পারে। গুগল দাবি করেছে, এই ত্রুটি ইতোমধ্যেই বাস্তবে ব্যবহৃত হয়েছে।

জিরো-ডে ঝুঁকি কি?

জিরো-ডে আক্রমণ হল এমন এক ধরনের সাইবার হামলা, যেখানে সফটওয়্যারের অজানা দুর্বলতাকে কাজে লাগানো হয়। সমাধান আগে থেকে প্রস্তুত না থাকায়, কতজন ব্যবহারকারী ক্ষতিগ্রস্ত হয়েছেন তা নির্ধারণ করা কঠিন।

কোন ত্রুটি ধরা পড়েছে?

গুগলের তথ্য অনুযায়ী, CVE-2026-3909 কোডনামে পরিচিত এই ত্রুটি ক্রোমের স্কিয়া (Skia) গ্রাফিক্স ইঞ্জিনে রয়েছে। স্কিয়া ওয়েব পেজের গ্রাফিক্স ও ভিজ্যুয়াল রেন্ডারিংয়ের কাজ করে। ত্রুটিটি out-of-bounds write ধরনের, যা ব্রাউজার ক্র্যাশ করাতে বা দূর থেকে ক্ষতিকর কোড চালাতে ব্যবহৃত হতে পারে।

গুগল জানিয়েছে, ব্যবহারকারীদের সুরক্ষার জন্য আপাতত এই বাগের বিস্তারিত তথ্য গোপন রাখা হয়েছে। আপডেট ইনস্টল করার পরই বিস্তারিত প্রকাশ করা হবে, যাতে হ্যাকাররা সুযোগ না পায়।

কী করতে হবে ব্যবহারকারীদের?

গুগল দ্রুত সমস্যার সমাধানে নতুন আপডেট প্রকাশ করেছে। ব্যবহারকারীদের নিম্নলিখিত ভার্সনে আপডেট করতে বলা হয়েছে

Windows: 146.0.7680.75

macOS: 146.0.7680.76

Linux: 146.0.7680.75

আপডেট ধাপে ধাপে সব ব্যবহারকারীর কাছে পৌঁছাতে কয়েক দিন থেকে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে। তাই ব্যবহারকারীদের নিজে থেকে ক্রোম আপডেট চেক করার পরামর্শ দেওয়া হয়েছে।

আপডেট করার উপায়

ক্রোম ব্রাউজার খুলে সেটিংসে গিয়ে “অ্যাবাউট ক্রোম” অপশনে ক্লিক করুন। আপডেট থাকলে তা স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোড ও ইনস্টল হবে। এরপর ব্রাউজার রিস্টার্ট করুন।

বিশ্বজুড়ে ৩০০ কোটির বেশি ব্যবহারকারী থাকা কারণে ক্রোমে কোনো নিরাপত্তা ত্রুটি বড় ধরনের ঝুঁকি সৃষ্টি করতে পারে। তাই দ্রুত আপডেট ইনস্টল করাই সবচেয়ে নিরাপদ পদক্ষেপ। সূত্র: নিউজ১৮


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪