| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৪ ঘণ্টা দাঁড়িয়েও তেল পেলেন না নাসীরুদ্দীন পাটওয়ারী

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৪, ২০২৬ ইং | ১০:১৪:১৬:পূর্বাহ্ন  |  ৬৩৭০৫৭ বার পঠিত
৪ ঘণ্টা দাঁড়িয়েও তেল পেলেন না নাসীরুদ্দীন পাটওয়ারী

রিপোর্টার্স২৪ ডেস্ক: মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রভাব এবার স্পষ্ট হয়ে উঠছে দেশের জ্বালানি খাতে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেও তেল না পাওয়ার অভিযোগ বাড়ছে দিন দিন। আর সেই ভোগান্তির শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী নিজেও।

সোমবার (২৩ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি জানান, প্রায় চার ঘণ্টা লাইনে দাঁড়িয়েও শেষ পর্যন্ত জ্বালানি তেল পাননি। তার এই অভিজ্ঞতা দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।

দেশের বিভিন্ন জেলার মতো রাজধানীতেও পেট্রোল পাম্পগুলোতে দেখা যাচ্ছে অস্বাভাবিক ভিড়। অনেকেই প্রয়োজনের তুলনায় বেশি তেল সংগ্রহের চেষ্টা করছেন, যার ফলে সরবরাহে সাময়িক চাপ তৈরি হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এই পরিস্থিতির পেছনে মূল কারণ হিসেবে ধরা হচ্ছে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতিকে, যার প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায়। আন্তর্জাতিক বাজারে অনিশ্চয়তা তৈরি হওয়ায় দেশের ভেতরেও জ্বালানি ঘাটতির আশঙ্কা ছড়িয়ে পড়ে, যা থেকে তৈরি হয়েছে আতঙ্ক।

তবে সরকারের পক্ষ থেকে বারবার আশ্বস্ত করা হচ্ছে যে, দেশে জ্বালানি তেলের কোনো প্রকৃত সংকট নেই। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বশীলরা বলছেন, পর্যাপ্ত মজুত রয়েছে এবং সরবরাহ ব্যবস্থাও স্বাভাবিক আছে। পাশাপাশি জনগণকে অযথা আতঙ্কিত না হয়ে অতিরিক্ত তেল মজুত না করার আহ্বান জানানো হয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪