| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান রয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৪, ২০২৬ ইং | ১০:৫০:৩০:পূর্বাহ্ন  |  ১১০১২২৮ বার পঠিত
শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান রয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রিপোর্টার্স ২৪ ডেস্ক:  মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনাকে ফেরত আনার প্রক্রিয়া চলমান বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ঈদ পরবর্তী প্রথম কর্মদিবসে মঙ্গলবার (২৪ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এ কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আমরা সরকারে আসার পর এক মাস হয়েছে। সেই এক মাসে ভারতের হাই কমিশনারের সঙ্গে একাধিকবার বৈঠক হয়েছে। আমার সঙ্গে সাক্ষাৎ হয়েছে, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে; ওই মিটিংয়ে ওই কথা বলা হয়েছে। গত ১৭ বছরে শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে, কোনটার সাজা হয়েছে; আরও যারা আছে, তাদের ব্যাপারেও আমরা কথা বলেছি।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪