| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরানে উন্নত শাহেদ ড্রোন পাঠাচ্ছে রাশিয়া

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৮, ২০২৬ ইং | ১১:৩৮:৫৬:পূর্বাহ্ন  |  ১১১১৬১৫ বার পঠিত
ইরানে উন্নত শাহেদ ড্রোন পাঠাচ্ছে রাশিয়া
ছবির ক্যাপশন: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন ও ইউরোপীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এপি জানিয়েছে, ইউক্রেন যুদ্ধে ব্যবহৃত ইরানি শাহেদ ড্রোনের উন্নত সংস্করণ এখন ইরানে পাঠানো হচ্ছে। মূলত ইরানের তৈরি শাহেদ ড্রোন রাশিয়া ইউক্রেনে ব্যবহার করে আসছিল। তবে মস্কো এই ড্রোনে জেট ইঞ্জিন, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) নেভিগেশন, উন্নত জ্যামার-প্রতিরোধী ব্যবস্থা এবং স্টারলিংক ইন্টারনেট ডিভাইস যুক্ত করে আরও শক্তিশালী করেছে।

ধারণা করা হচ্ছে, এই উন্নত ড্রোন আজারবাইজান হয়ে মানবিক সহায়তার আড়ালে ট্রাকে তেহরানে পাঠানো হচ্ছে। তবে চালানটি একবারে আসছে নাকি ধারাবাহিকভাবে সরবরাহের অংশ, তা এখনও নিশ্চিত নয়।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই খবরকে ‘মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছেন। অন্যদিকে, হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস জানিয়েছেন, অন্য কোনো দেশ ইরানকে যা-ই সরবরাহ করুক না কেন, তা আমাদের অভিযানের সাফল্যে কোনো প্রভাব ফেলবে না।

বিশেষজ্ঞরা বলছেন, রাশিয়ার উন্নত এই ড্রোন ইরানের হাতে পৌঁছালে মধ্যপ্রাচ্যে মার্কিন ও মিত্রবাহিনীর বিমান প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ তৈরি হবে। ইরান ইতোমধ্যেই এক মাসের বেশি সময় ধরে ড্রোন হামলা চালিয়ে আসছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪