| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুয়েতে তেলের দাম বেড়ে ব্যারেলপ্রতি ১১৮ ডলার

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৮, ২০২৬ ইং | ১২:০৬:২৫:অপরাহ্ন  |  ১১১১৫৪৭ বার পঠিত
কুয়েতে তেলের দাম বেড়ে ব্যারেলপ্রতি ১১৮ ডলার

ইন্টারন্যাশনাল ডেস্ক: কুয়েতে তেলের দাম বেড়ে দাঁড়িয়েছে ব্যারেলপ্রতি ১১৮ ডলার। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কুয়েত নিউজ এজেন্সি (কুনা) এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, কুয়েতি তেলের প্রতি ব্যারেলের দাম ৮ দশমিক ১০ ডলার বেড়ে দাঁড়িয়েছে ১১৮ দশমিক ৯৩ ডলারে।

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরুর পর থেকেই তেলের দাম ঊর্ধ্বমুখী। কারণ, ইরানের হামলা কিংবা হামলার আশঙ্কায় হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল প্রায় বন্ধের মুখে পড়েছে।

বিশ্বের মোট জ্বালানি রফতানির প্রায় এক-পঞ্চমাংশ এই জলপথ দিয়ে যাতায়াত করে। ফলে বৈশ্বিক গ্যাস ও তেল সরবরাহের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংকীর্ণ পথ (চোকপয়েন্ট)।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪