| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তেহরান

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৪, ২০২৬ ইং | ১১:০৬:৩৬:পূর্বাহ্ন  |  ১০৫৯৩৪৮ বার পঠিত
যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তেহরান

ইন্টারন্যাশনাল ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের দেওয়া স্বল্পমেয়াদি যুদ্ধবিরতির একটি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তেহরান; এমন দাবি করেছে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ।

শুক্রবার (৪ এপ্রিল) প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি জানায়, একটি ‘বিশ্বস্ত সূত্রের’ বরাতে তারা জানতে পেরেছে ওয়াশিংটনের পক্ষ থেকে ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির প্রস্তাব পাঠানো হয়েছিল, যা ইরান গ্রহণ করেনি। সূত্রটির পরিচয় প্রকাশ করা হয়নি।

প্রতিবেদন অনুযায়ী, গত বুধবার একটি ‘বন্ধু রাষ্ট্রের’ মাধ্যমে প্রস্তাবটি তেহরানের কাছে পৌঁছায়। তবে সেই রাষ্ট্রের নামও উল্লেখ করা হয়নি। এ বিষয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রস্তাবটি সত্যিই দেওয়া হয়েছিল কি না, সেটিও নিশ্চিত করা হয়নি।

ফার্স নিউজ আরও দাবি করেছে, সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনী ক্রমবর্ধমান চাপ ও হামলার মুখে পড়ায় ওয়াশিংটন কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছে। বিশেষ করে কুয়েতের বুবিয়ান দ্বীপে অবস্থিত একটি মার্কিন সামরিক গুদামে হামলার পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

তবে তেহরান এ প্রস্তাবে কোনো লিখিত সাড়া দেয়নি। বরং সামরিক তৎপরতা জোরদার করেই তারা প্রতিক্রিয়া জানাচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। 

এর আগে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানকে লক্ষ্য করে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এতে এখন পর্যন্ত অন্তত ১ হাজার ৩৪০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

জবাবে ইরানও পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে। তাদের ড্রোন ও ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তুতে রয়েছে ইসরায়েলসহ জর্ডান, ইরাক এবং উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো। সূত্র: রয়টার্স, আনাদোলু এজেন্সি

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪