| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পাল্টা হুমকিতে উত্তপ্ত ভারত–পাকিস্তান

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৫, ২০২৬ ইং | ২০:৫০:০৬:অপরাহ্ন  |  ১০৪৮৮৪৪ বার পঠিত
পাল্টা হুমকিতে উত্তপ্ত ভারত–পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে আবারও সন্ত্রাসী হামলা হলে পাকিস্তানকে ‘নজিরবিহীন’ জবাবের মুখে পড়তে হবে বলে কয়েক দিন আগে হুঁশিয়ারি দেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এর কয়েক দিন পর পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভবিষ্যতে ভারতের যেকোনো ‘দুঃসাহসিক কর্মকাণ্ডের’ জবাবে কলকাতা পর্যন্ত হামলা গড়াতে পারে পাকিস্তান।

জম্মু-কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার বার্ষিকীর আগে দুই প্রতিবেশী দেশের মধ্যে এই হুমকি-পাল্টা হুমকি নতুন উত্তেজনা সৃষ্টি করেছে। খাজা আসিফ বলেন, ভারত যদি কোনো ‘ফলস ফ্ল্যাগ অপারেশন’ চালানোর চেষ্টা করে, তাহলে পাকিস্তান তার জবাব দেবে।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী দাবি করেন, ভারত নিজেদের লোক কিংবা বন্দি পাকিস্তানিদের জড়িয়ে কোনো অপারেশন চালাতে পারে। তবে এসব দাবির পক্ষে তিনি কোনো প্রমাণ দেননি। ভারত এ বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায়নি।

চলতি সপ্তাহের শুরুতে খাজা আসিফ আরও বলেছিলেন, দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে যুদ্ধের অবকাশ আছে—এমন ধারণা অবাস্তব। তিনি ভারতের যেকোনো সামরিক পদক্ষেপের দ্রুত ও পরিমিত জবাব দেওয়ার হুঁশিয়ারিও দেন।

অন্যদিকে, গত বৃহস্পতিবার কেরালায় এক অনুষ্ঠানে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, পাকিস্তানের পক্ষ থেকে কোনো ‘দুঃসাহসিকতা’ ঘটলে তার জবাব হবে নজিরবিহীন ও চূড়ান্ত। তিনি দাবি করেন, পেহেলগাম হামলার পর ভারতীয় বাহিনী ‘অপারেশন সিঁদুর’-এর মাধ্যমে পাকিস্তান ও পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মিরের ভেতরে সন্ত্রাসী ঘাঁটি ধ্বংস করেছিল।

রাজনাথ সিং আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে জাতীয় নিরাপত্তা জোরদার হয়েছে এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান আরও কঠোর হয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪