| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

উত্তর কোরিয়ার একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৮, ২০২৬ ইং | ১৫:৫৯:৪০:অপরাহ্ন  |  ৯১৩১৫ বার পঠিত
উত্তর কোরিয়ার একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি, রয়টার্স

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর কোরিয়া একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া। বুধবারের এই উৎক্ষেপণ আগের দিনের একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষার ধারাবাহিকতা, যা কোরীয় উপদ্বীপে উত্তেজনা আরও বাড়িয়েছে।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) জানায়, বুধবার স্থানীয় সময় দুপুর ২টা ২০ মিনিটের দিকে ওনসান এলাকা থেকে একটি অজ্ঞাত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়, যা পূর্ব উপকূলের সাগরে গিয়ে পড়ে। এর আগে একই এলাকা থেকে স্বল্পপাল্লার আরও কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।

জেসিএসের তথ্য অনুযায়ী, ক্ষেপণাস্ত্রগুলো প্রায় ২৪০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছে। এ বিষয়ে দক্ষিণ কোরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র যৌথভাবে বিস্তারিত বিশ্লেষণ চালাচ্ছে।এদিকে মঙ্গলবারও পিয়ংইয়ং-এর কাছাকাছি এলাকা থেকে একটি সন্দেহভাজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের তথ্য পাওয়া গেছে।

এই পরিস্থিতিতে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কার্যালয় জরুরি জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠক ডেকে এসব উৎক্ষেপণকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়েছে এবং পিয়ংইয়ংকে এ ধরনের কার্যক্রম বন্ধের আহ্বান জানিয়েছে।

জাপান জানিয়েছে, সর্বশেষ ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণের প্রায় ১০ মিনিট পর সাগরে পড়ে এবং তাদের আঞ্চলিক জলসীমা বা অর্থনৈতিক অঞ্চলে প্রবেশ করেনি। দেশটির প্রধান মন্ত্রিপরিষদ সচিব মিনোরু কিহারা বলেছেন, এসব পদক্ষেপ আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হুমকি।

বিশ্লেষকদের মতে, উত্তর কোরিয়া তাদের ক্ষেপণাস্ত্র সক্ষমতা উন্নয়নের অংশ হিসেবে কঠিন জ্বালানিভিত্তিক (সলিড-ফুয়েল) প্রযুক্তি নিয়ে কাজ করছে, যা দ্রুত মোতায়েনযোগ্য এবং তুলনামূলকভাবে নিরাপদ।

একই সময়ে পিয়ংইয়ং দক্ষিণ কোরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের সম্ভাবনাও নাকচ করে দিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জং কুম চল বলেছেন, দক্ষিণ কোরিয়াকে তারা এখনো ‘শত্রু রাষ্ট্র’ হিসেবেই দেখে।

বিশ্লেষকদের ধারণা, সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবং কড়া বক্তব্যের মাধ্যমে উত্তর কোরিয়া স্পষ্ট বার্তা দিচ্ছে যে, তারা আপাতত সম্পর্ক স্বাভাবিক করার কোনো উদ্যোগে আগ্রহী নয়।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪